কবে ফের মাঠে নামবেন ধাওয়ান? বড় আপডেট দিলেন পাঞ্জাবের সহকারী কোচ ব্র্যাড হ্যাডিন

Shikhar Dhawan: ৫ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১৫২ রান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএলে শেষ কয়েকটা ম্যাচে মাঠে নামতে পারেননি পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। কাঁধের চোটের জন্য আপাতত মাঠের বাইরে রয়েছেন কিংস অধিনায়ক। এরই মধ্যে শেষ তিনটি ম্যাচেই হেরেছে তাঁর দল। দুরন্ত ফাইট দিয়েও হারতে হয়েছে তাঁদের। এবারের আইপিএলে শিখর নিজে খুব ভালো ছন্দের মধ্যে না থাকলেও তিনি দলের অধিনায়ক।

আরও পড়ুন: অবসর এখন অতীত, IPL-এ দুর্দান্ত ছন্দে কার্ত্তিক, খেলতে চান বিশ্বকাপ

dhawan1

সেই হিসেবে ওপেনিংয়ে দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করেছেন। ৫ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১৫২ রান। বাকি ওপেনাররা যেখানে প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ, সেখানে অন্তত লড়াই দেওয়ার প্রচেষ্টা করেছেন শিখর।

dhawan2

রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কি খেলতে পারবেন ধাওয়ান? ম্যাচের আগের দিন ধাওয়ানের চোট নিয়ে জানালেন দলের সহকারী কোচ ব্র্যাড হ্যাডিন।

কবে ফের মাঠে নামবেন ধাওয়ান? বড় আপডেট দিলেন পাঞ্জাবের সহকারী কোচ ব্র্যাড হ্যাডিন

dhawan3

শনিবার সাংবাদিক বৈঠকে হ্যাডিন বলেন, “আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব ধাওয়ান দলে ফিরুক। টপ অর্ডারে ওর অভিজ্ঞতা আমাদের দলের সম্পদ। আশা করছি, খুব তাড়াতাড়ি ও ম্যাচ ফিট হয়ে উঠবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন