ধুন্ধুমার লাভপুর! মনিরুল ফিরতেই উদ্ধার বোমা, মারধোর TMC কর্মীকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধুন্ধুমার লাভপুর! মনিরুল ফিরতেই উদ্ধার বোমা, এক সময়ের কাছের নেতা পাশের বন্ধু মনিরুন-অনুব্রত। তার পর একাধিক বিতর্কে জড়িয়ে মনিরুল নাম লিখিয়েছিলেন বিজেপিতে। আর বিজেপিতে যোগ দানের প্রায় ২ বছর পরে সেই অনুব্রতের গড়ে ফিরে তাঁকেই চ্যালেঞ্জ জানিয়েছিলেন লাভপুর বিধানসভায় ৫০ হাজার ভোটে তৃণমূলকে হারাবেন বলে। গতকালই বোলপুরে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন মনিরুল ইসলাম । তিনি তোপ দাগেন, “পাথরচাপুরি ও তারাপীঠের উন্নয়নের কাজে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। সই করিনি বলে আমাকে বোমা মারা হয়েছিল।”

আরও পড়ুনঃ টেট দুর্নীতির অভিযোগে নিয়োগ স্থগিত, বন্ধ বেতন। আগামীকাল শুনানি ডিভিশন বেঞ্চে।

বোমা সরক্ষণ এবং তা দেখে ফেলায় একদল দুষ্কৃতি স্থনীয় তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়ে মারধোর ও করেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত কল্যাণপুর গ্রামে। আর এই ঘটনায় ফের উত্তপ্ত লাভপুর।ঘটনার প্রেক্ষিতে অনেকে মনে করছেন মনিরুল ফিরে আসাকে।

ঘটনার বলি সাঁইথিয়ার তৃণমূল কর্মী রুস্তম শেখ। তার অভিযোগ, তাঁদের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছে কয়েকজন দুষ্কৃতি। রুস্তম শেখের কথায় মঙ্গলবার গভীর রাতে তার বাড়ির পাশের গলিতে কেউ বোমা রেখে যায়, আজ সকালে সেগুলি নিয়ে যাবার সময় তাঁর স্ত্রীর চোখে পড়ায় শুরু হয় সমস্যা। তাঁকে বেধড়ক মারধোর করেন দুষ্কৃতিরা। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। এমনকী ওই তৃণমূল কর্মীর মাকেও মারধর করা হয় ব গুরুতর জখম অবস্থায় ওই দুজনকে লাভপুর গ্রামীণ হাসপাতলে ভর্তি করা হয়েছে।হাসপাতলের বেডে শুয়েই ওই দুষ্কৃতিদের শাস্তির দাবীতে সরব হয়েছেন তাঁরা।

ধুন্ধুমার লাভপুর! মনিরুল ফিরতেই উদ্ধার বোমা, ঘটনার বলি রুস্তম শেখ নিজে অভিযোগ করেছেন তিনি তৃণমূলের সমর্থক এবং কর্মী হওয়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই ঘটনা ঘটিয়েছেন। যদিও স্থানীয় বিজেপি এই কথা অস্বিকার করে উল্টে আঙুল তুলেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের দিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন