স্কুল খুলতেই বিপত্তি!করোনায় আক্রান্ত ৫৪ পড়ুয়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্কুল খুলতেই বিপত্তি!করোনায় আক্রান্ত ৫৪ পড়ুয়া। করোনা পরিস্থিতির কারণে অনেক দিন বন্ধ ছিল স্কুল। পরবর্তীকালে ধাপে ধাপে বিভিন্ন রাজ্য নিয়ম বিধি মেনে স্কুল খুলেছে।হরিয়ানা সরকার ও পড়ুয়াদের পড়াশুনোর কথা ভেবেই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেখানে স্কুল খুলতেই বিপত্তি।

আরও পড়ুনঃ আগামী ১১ ই মার্চ নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন জমা মুখ্যমন্ত্রী মমতার।

পঠনপাঠন শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই কার্নালের সেনা বিদ্যালয়ের কমপক্ষে ৫৪ জন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্কুল চালু হওয়ার পরই ৩৯০ জন শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের কোভিড পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। এদের মধ্যে ৫৪ জন শিক্ষার্থীদের রিপোর্ট পজিটিভ এসেছে।

একটি সাক্ষাৎকারে কার্নালের প্রধান মেডিকেল অফিসার ডাঃ যোগেশ শর্মা জানিয়েছেন, “সমস্ত শিক্ষার্থীদের বয়স ১৬ বছর থেকে ১৮ বছর অবধি। এরা সকলেই হস্টেলে থাকত। তবে লকডাউনের পর স্কুল শুরু হওয়ায় বাড়ি থেকে ফিরে আসে। স্কুলের হস্টেলটিকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। পর্যাপ্ত কোভিড প্রোটোকল মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।” ডাঃ শর্মা যদিও করোনা আক্রান্ত শিক্ষার্থীদের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল এমনটাই জানিয়েছেন।

স্কুল খুলতেই বিপত্তি!করোনায় আক্রান্ত ৫৪ পড়ুয়া। তিনি বলেন, “সমস্ত শিক্ষার্থী একেবারে ঠিক আছে। তিন-চারটি বাচ্চার হালকা জ্বর হয়েছে। অন্যদিকে বাকিরা সকলেই উপসর্গহীন। আরও বেশি সংখ্যক শিক্ষার্থী যারা এই ৫৪ জন শিক্ষার্থীদের সংস্পর্শে এসেছে, তাদের চিহ্নিত করার জন্য পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন