সামনেই লোকসভা নির্বাচন। কার্যত ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী সপ্তাহেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। বিগত বেশ কয়েকদিন ধরেই অশান্ত সন্দেশখালি। নয় নয় করে ৫১ দিন পার। কোথায় শেখ শাহজাহান? সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে সন্দেশখালির মহিলাদের। গতকাল সন্দেশখালি গিয়েছিলেন তৃণমূলের দুই মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু। পাশাপাশি বাম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় সন্দেশখালি গিয়েছিলেন।

আরও পড়ুন : সন্দেশখালিতে ‘উস্কানি’, গ্রেফতার ISF নেত্রী
রাজ্য মহিলা কমিশন,জাতীয় মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন থেকে রাজ্যপাল সবাই সন্দেশখালি গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে এসেছে। সন্দেশখালির ঘটনায় এবার গ্রেফতার আইএসএফ নেত্রী আয়েশা বিবি। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ আইএসএফ-এর। রবিবার সন্দেশখালি যাচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

সন্দেশখালির পাত্র পাড়া, মাঝের পাড়া, নস্কর পাড়া ও নতুন পাড়া এলাকায় যাবে ছয় সদস্যের কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং দল। পাটনা হাইকোর্টএর প্রাক্তন প্রধান বিচারপতি নরসিমা রেড্ডি সহ মোট ছয়জনের একটি প্রতিনিধি দল ও রাজ্যের বেশ কয়েকজন আইনজীবী সন্দেশখালি এলাকায় যাবেন বলে জানা যাচ্ছে। এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন।

সন্দেশখালি যাওয়ার পথে বাধাপ্রাপ্ত ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা, আজও যাচ্ছেন সুজিত ও পার্থ
বিশেষত জমিহারাদের যথাযথ তথ্য সংগ্রহ করাই মূল লক্ষ্য বলে খবর। তারপর সার্বিক রিপোর্ট বানিয়ে রিপোর্ট জমা দেবেন সংশ্লিষ্ট দফতরে। সন্দেশখালি যাওয়ার পথে এবার বাধাপ্রাপ্ত ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বাধা দিল পুলিশ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালির পথে ফ্যাক্ট ফাইন্ডিং টিম।গ্রেফতার কেন্দ্রীয় টিমের ৫ সদস্য।



