সরস্বতী পুজো কাটতেই আবহাওয়ার বদল রাজ্যে। বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকেই একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বৃষ্টি থামলেই পারদ পতন হবে। কনকনে ঠান্ডা আর ফিরবে না, তবে শীতের আমেজ পেতে পারে বঙ্গবাসী। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে আবহাওয়া (Weather Update of Bengal) কেমন থাকবে? কোন কোন জেলায় বৃষ্টি হবে? কী জানাল হাওয়া অফিস।

আরও পড়ুন: নয়া ফরমান জারি কেন্দ্রের, নির্বাচনের আগে মোদীর প্রচারমূলক নাটক অভিনয়ের নির্দেশ, অন্যথা বন্ধ অনুদান?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে এদিন , পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বীরভূম, ঝাড়গ্রাম- এই জেলাগুলিতে শুষ্ক থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতা থেকে কার্যত শীত উধাও। আজ সকাল থেকেই রোদের তেজে ঘাম ঝরছে। তাপমাত্রা অনেকটাই বেড়েছে। বুধবার, সরস্বতী পুজোর দিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিন্ম তাপমাত্রা ১৯ ডিগ্রির কাছাকাছি ছিল। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রাও ২০ ডিগ্রির আশেপাশে। আজ তিলোত্তমায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা কমবে। হালকা শীতের আমেজ ফিরে আসবে। তবে চলতি সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হবে না।
আজ থেকেই ভাসবে রাজ্যের ৯ জেলা, বৃষ্টি কমলেই পড়বে পারদ

বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা জানায়নি আবহাওয়া দফতর। শুক্রবারের পর থেকে বৃষ্টি থেমে যাবে। এরপর তাপমাত্রা কমার প্রক্রিয়া শুরু হবে। তবে সোমবার পর্যন্ত কেবল দার্জিলিং সহ পাহাড়ি এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।



