মালদহে নাবালিকার নৃশংস হত্যাকাণ্ড, মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার

পুলিশ ঘটনার তদন্ত করছে। এরইমধ্যে রবিবার মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar at Malda)।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মালদহে ঘটে গিয়েছে এক হাড়হিম করা হত্যাকাণ্ড। দশ বছরের নাবালিকাকে নৃশংসভাবে খুন করে দেহ থেকে মুণ্ডু আলাদা করে দেওয়া হয়। ইতিমধ্যেই অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। এরইমধ্যে রবিবার মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar at Malda)

মালদহে নাবালিকার নৃশংস হত্যাকাণ্ড, মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার

আরও পড়ুন: দক্ষিণ দিনাজপুরে সরকারী মেডিক্যাল কলেজের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর

মালদহের ইংরেজবাজার পুরসভার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিল মৃত কিশোরী। এদিন তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুঘাট সাংসদ সুকান্ত মজুমদার। বেশ কিছুক্ষণ মৃতার বাবার সঙ্গে কথা বলেন। ১০ বছরের কিশোরীর ফটোয় মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রায় দুদিন নিখোঁজ ছিল ওই কিশোরী। পুলিশ তদন্তে নেমে গত বুধবার গভীর রাতে ঝোপ থেকে নাবালিকার মুণ্ডহীন দেহ উদ্ধার হয়। এলাকারই একটি বাড়ির ছাদ থেকে মুণ্ডু উদ্ধার হয়।

মালদহে নাবালিকার নৃশংস হত্যাকাণ্ড, মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার
মালদহে নাবালিকার নৃশংস হত্যাকাণ্ড, মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার

সিসিটিভি ফুটেজের (CCTV Footage) মাধ্যমে অভিযুক্ত শ্রীকান্ত কেশরীকে আটক করে পুলিশ। সূত্রে খবর, পুলিশি জেরায় ধৃত স্বীকার করেছে বদলা নিতেই নাবালিকাকে অপহরণ করে খুন করা হয়েছে। বৃহস্পতিবার মালদহ আদালতে পেশ করলে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সুপার জানায়, ‘অভিযুক্ত প্রথম অপহরণ করে। এরপর ধারাল অস্ত্র দিয়ে নাবালিকাকে খুন করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

মালদহে নাবালিকার নৃশংস হত্যাকাণ্ড, মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার

মালদহে নাবালিকার নৃশংস হত্যাকাণ্ড, মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার

এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। পুলিশের দাবি, ‘ধৃত সম্পর্কে মৃতার কাকা হয়। নাবালিকার বাবা প্রায়ই তাকে মারধর করত। তাই তাঁকে শিক্ষা দিতে ভাইঝিকে অপহরণ করে হত্যার ছক কষে। এরপরই নৃশংস ঘটনা ঘটায়।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন