শীতের লুকোচুরির মাঝেই বৃষ্টির পূর্বাভাস, আজ ভিজবে বাংলার ৯ জেলা

আগামী তিনদিন রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের (South Bengal) অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যাবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বছর শুরু হলেও কনকনে ঠাণ্ডার আমেজ থেকে বঞ্চিত আমজনতা। গত কয়েকদিনে তাপমাত্রা সামান্য কমলেও এ ঠান্ডায় অভ্যস্ত শহরবাসী। কবে পড়বে জাঁকিয়ে শীত, এই প্রশ্নের উত্তর খোঁজার মাঝেই বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া দফতর। আজ কোন কোন জেলা ভিজবে, শুক্রবার কেমন থাকবে আবহাওয়া (Weather Update of 5 January)? কী বলছে হাওয়া অফিস‌?

আরও পড়ুন: চলতি মাসেই উদ্বোধন হবে রাম মন্দিরের, কেমন হল আমন্ত্রণ পত্র, অতিথি তালিকায় কারা?

আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)। রবিবার পর্যন্ত এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী তিনদিন রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের (South Bengal) অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যাবে।

শীতের লুকোচুরির মাঝেই বৃষ্টির পূর্বাভাস, আজ ভিজবে বাংলার ৯ জেলা

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আজও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ থাকবে। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভবনা নেই।

শীতের লুকোচুরির মাঝেই বৃষ্টির পূর্বাভাস, আজ ভিজবে বাংলার ৯ জেলা

উত্তরবঙ্গের (North Bengal) পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের (Snowfall) সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে। চলতি সপ্তাহেই উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ ২-৩ ডিগ্রি পর্যন্ত চড়বে। ১০ জানুয়ারির পর থেকেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ- বাংলার দুই ভাগেই তাপমাত্রা কমতে শুরু করবে।

শীতের লুকোচুরির মাঝেই বৃষ্টির পূর্বাভাস, আজ ভিজবে বাংলার ৯ জেলা

শীতের লুকোচুরির মাঝেই বৃষ্টির পূর্বাভাস, আজ ভিজবে বাংলার ৯ জেলা
শীতের লুকোচুরির মাঝেই বৃষ্টির পূর্বাভাস, আজ ভিজবে বাংলার ৯ জেলা

আজ কোন জেলায় তাপমাত্রা, জেনে নিন একনজরে
উত্তরবঙ্গের দার্জিলিং ৪.৬ ডিগ্রি
বাগডোগরা ৮ ডিগ্রি
কোচবিহার ৯.১ ডিগ্রি
কালিম্পং ৮.৮ ডিগ্রি
জলপাইগুড়ি ৯.৫
মালদহে ১৩.৬ ডিগ্রি
দক্ষিণবঙ্গের বাঁকুড়া ১১.৬ ডিগ্রি
দীঘা ১৩.৬ ডিগ্রি
বর্ধমান ১৩ ডিগ্রি
কাঁথি ১০.৮
কৃষ্ণনগর ৯.৬ ডিগ্রি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন