নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় সরকারের টেলিযোগাযোগ বিভাগ ঘোষণা করেছে, অগাস্ট মাস থেকে বদলে যাচ্ছে নতুন সিম কার্ড কেনার নিয়ম। বুধবার থেকেই কার্যকর করা হচ্ছে এই নিয়ম। ১লা অক্টোবর থেকে চালু হওয়ার কথা থাকলেও পরে তা দুমাস পিছিয়ে যায়। দেখে নেওয়া যাক কি সেই নতুন নিয়ম ?
আরও পড়ুন:2000 টাকার বেশি GPay, PhonePe করতে সময় লাগবে 4 ঘণ্টারও বেশী! কারন কী?

১.নতুন নিয়ম অনুযায়ী, সিম কার্ড বিক্রেতা বা ডিলারদের এখন থেকে টেলি সংস্থাগুলির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে হবে। সিম নিয়ে চলা অবৈধ কার্যকলাপে জড়িত হওয়া থেকে বিক্রেতাদের বিরত রাখতেই এই সিদ্ধান্ত।
২.চুক্তি ভেঙে সিম কার্ড ডিলাররা যদি অবৈধ কাজে জড়িয়ে পড়েন, তা হলে তাঁদের ১০ লক্ষ টাকা জরিমানা করা হবে। একই সঙ্গে তাঁদের পরিষেবা তিন বছরের জন্য বন্ধ করে দেওয়া হবে।
৩.সিম বিক্রেতাদের নিজেদের বিশদ তথ্য স্থানীয় পুলিশের কাছে জমা দিতে হবে।১ ডিসেম্বর থেকে ১২ মাস পর্যন্ত নথিভুক্ত হতে পারবেন ডিলাররা।

৪.কোনও গ্রাহক যদি একটি নম্বর ছেড়ে দেন, তা হলে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ৯০ দিন পরেই নম্বরটি নতুন কোনও ক্রেতাকে দিয়ে দেওয়া হবে।
৫.নতুন সিম কার্ড কেনার জন্য বা বর্তমান নম্বরে একটি নতুন সিমের আবেদন করার জন্য ‘ডেমোগ্রাফি’র বিবরণ দেওয়া বাধ্যতামূলক। ক্রেতার আধার কার্ডের কিউআর কোড স্ক্যান করে তাঁর সম্পর্কে বিশদ বিবরণ নেওয়া হবে।
সিম কার্ড কেনার নতুন নিয়ম,কি কি আছে সেই নিয়মে ?

৬. এ ছাড়াও, গ্রাহককে সিম বদলানোর জন্য সম্পূর্ণ কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
নতুন নিয়মে এক পরিচয়পত্রে বেশি পরিমাণে সিম কেনাও বন্ধ করল সরকার। এক পরিচয়পত্রে সর্বোচ্চ ন’টি সিম তোলা যাবে। ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।



