নজরবন্দি ব্যুরোঃ মাস শেষ হতে চলেছে। আর কিছুদিন পর শেষ হবে বছর। আর বছরের শেষে পাওয়া যায় বিভিন্ন আকর্ষণীয় অফার। আর এই সময় যারা নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য সুখবর। আপনার বাজেট যদি কম হয় তাতেও সমস্যা নেই। কারন এই মুহূর্তে বাজারে চলে এসেছে দুর্দান্ত ফিচারসহ, 50 মেগাপিক্সেল ক্যামেরার দারুন দারুন সব ফোন।
কিন্তু কোথা থেকে কিনতে পারবেন? আর সেই ফোনগুলি কী কী? দেখে নিন
Moto G14- এই ফোনটি আপনি মাত্র 8,499 টাকায় পেয়ে যাবেন। Amazon এবং Flipkart দুই জায়গা থেকেই আপনি এই ফোন কিনে নিতে পারবেন। এই ফোনটিতে আপনারা দুটি ক্যামেরা পেয়ে যাবেন। একটি প্রাইমারি, যা 50 মেগাপিক্সেল ক্যামেরার। এবং অন্যটি সেকেন্ডারি, যেটি 2 মেগাপিক্সেল ক্যামেরার।

POCO C55- poco র ফোনগুলি এমনিতেও কম দামে দারুন দারুন সমস্ত ফিচার দেয়। এই ফোনটিতে রয়েছে 5,000mAh ব্যাটারি। 64GB/128GB ইন্টারনাল স্টোরেজের এই ফোনটিতেও 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। এই ফোনটি আপনি মাত্র 7,499 টাকায় পেয়ে যাবেন। Amazon থেকে।
আপনার বাজেট কি 10 হাজার? এই ফোনগুলি কিনতে পারেন

টেকনো পোভা ৫ প্রো- এটি একটি ৫ জি ফোন। এই ফোনটিতে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এই ফোনটির একটি বিশেষ ফিচার হল এই ফোনে র্যাম ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনটিতেও রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। এটিও আপনারা পেয়ে যাবেন Amazon থেকে।



