Travel: দারুণ অ্যাডভেঞ্চার অর্জনের সুযোগ, ঘুরে আসুন এক অফবিট জায়গায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কথাতেই আছে বাঙালির পায়ের তলায় সর্ষে। সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ে ভ্রমণের উদ্দেশ্যে। এদিকে শীতের মরশুম প্রায় চলেই এসেছে। এই সময় ঘুরতে যাওয়ার পরিকল্পনা ভ্রমণ পিপাসুরা একটু বেশিই করেন আর কি! অনেকেই পাহাড় ঘুরতে যেতে চান। পাহাড়প্রেমী বাঙালিরা হয় দার্জিলিং নয়তো সিকিমের পাহাড়ে চলে যান। কিন্তু প্রতিবারই কি এক জায়গা ভালো লাগে! তাঁদের জন্যই খোঁজ রইল এক অফবিট ঠিকানার।

আরও পড়ুন: পাহাড়ের কোলে ছোট এক নির্জন গ্রাম, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

আজকের গন্তব্য ইকোপালস ক্যাম্প। পাহাড় ছাড়াও আপনি যদি জঙ্গলপ্রেমী এবং অ্যাডভেঞ্চারপ্রেমী হয়ে থাকেন তাহলে এই জায়গাটি আপনার জন্য একদম পারফেক্ট। এখানে জঙ্গলে থাকার অনুভূতি দিতে ছোট ছোট ট্রি হাউজে টেন্ট বানিয়ে দেওয়া হয়েছে। পাহাড়- জঙ্গলের মাঝে গাছ-বাড়িতে রাত কাটানোর জন্য দারুণ জায়গা সিপাইধুরা চা-বাগানের ভোটে বস্তির ইকোপালস ক্যাম্প। এখানে এলে নেপালি খাবারের স্বাদ পাবেন। যারা ট্রেকিং পছন্দ করেন ট্রেক করেও এই ক্যাম্পে পৌঁছাতে পারেন।

দারুণ অ্যাডভেঞ্চার অর্জনের সুযোগ, ঘুরে আসুন এক অফবিট জায়গায়

কীভাবে যাবেন?
শিলিগুড়ি থেকে মাত্র ৪৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত সিপাইধুরা চা-বাগানের ভোটে বস্তির ইকোপালস ক্যাম্প। এখানকার সবথেকে বড় ল্যান্ডমার্ক হল কার্শিয়াং। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি করে সোনাদার গাড়ি ধরে সিপাইধুরা নামতে হবে। এরপর ১৫ মিনিট ট্রেক করলেই পৌঁছে যাবেন গন্তব্যে।

দারুণ অ্যাডভেঞ্চার অর্জনের সুযোগ, ঘুরে আসুন এক অফবিট জায়গায়

এখানে থাকতে হলে মাথাপিছু খরচ পড়বে ১৫০০ টাকা। যারা চিরাচরিত দার্জিলিং, সিকিম, কালিম্পং, কার্শিয়াং ঘুরতে যেতে চাইছেন না তাঁরা একবার পারলে এখান থেকে ঘুরে আসতে পারেন। অ্যাডভেঞ্চারের দারুণ অভিজ্ঞতা অর্জন করার সুযোগ রয়েছে।

দারুণ অ্যাডভেঞ্চার অর্জনের সুযোগ, ঘুরে আসুন এক অফবিট জায়গায়

দারুণ অ্যাডভেঞ্চার অর্জনের সুযোগ, ঘুরে আসুন এক অফবিট জায়গায়
দারুণ অ্যাডভেঞ্চার অর্জনের সুযোগ, ঘুরে আসুন এক অফবিট জায়গায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন