Abhishek Banerjee: দিল্লি যাবোই, ক্ষমতা থাকলে আটকে দেখাক! ED-কে চ্যালেঞ্জ অভিষেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ৩রা অক্টোবর ফের একবার লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিকে ২ আর ৩ তারিখ দিল্লিতে বাংলার বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ঘেরাও অভিযান রয়েছে তৃণমূলের। যার মূল উদ্যোক্তা স্বয়ং অভিষেক। শুক্রবার কেন্দ্রীয় এজেন্সিকে রীতিমতো চ্যালেঞ্জের সুরে ডায়মন্ড হারবারের সাংসদ জানিয়ে দিলেন, তিনি দিল্লি যাবেনই। এমনকি এও বললেন, যদি কারুর ক্ষমতা থাকে তাহলে সে আটকে দেখাক!

আরও পড়ুনঃ খাস কলকাতায় ডেঙ্গুর বলি বছর ১৭-এর কিশোর, কলকাতা ৩৭টি ওয়ার্ডে ৯২টি রাস্তা স্পর্শকাতর

এর আগে ১৩রা সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। সেদিনও ‘ইন্ডিয়া’ জোটের প্রথম সমন্বয় বৈঠকে না গিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তৃণমূল নেতা। প্রায় ৯ ঘন্টা ধরে ম্যারাথন জেরা চলে সেখানে। কিন্তু এবার কর্মসূচিকেই গুরুত্ব দিতে চাইছেন তৃণমূল নেতা। সে কারণেই ২ তারিখ দিল্লিতে চলে যাচ্ছেন তিনি। ফলে, ৩ তারিখ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়া সম্ভব ন্য তার পক্ষে।

দিল্লি যাবোই, ক্ষমতা থাকলে আটকে দেখাক! ED-কে চ্যালেঞ্জ অভিষেকের

শুক্রবার সকালে নিজের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন,  ‘‘বাংলাকে বঞ্চনা এবং বাংলার ন্যায্য পাওনার বিরুদ্ধে লড়াই সমস্ত বাধাকে উপেক্ষা করে অব্যাহত থাকবে। বাংলার মানুষের মৌলিক অধিকারের জন্য আমার এই লড়াই পৃথিবীর কোনও শক্তিই দমাতে পারবে না। আমি আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে থাকব বিক্ষোভে যোগ দেওয়ার জন্য। যদি কারুর ক্ষমতা থাকে তাহলে সে আটকে দেখাক!’’

দিল্লি যাবোই, ক্ষমতা থাকলে আটকে দেখাক! ED-কে চ্যালেঞ্জ অভিষেকের

দিল্লি যাবোই, ক্ষমতা থাকলে আটকে দেখাক! ED-কে চ্যালেঞ্জ অভিষেকের

প্রসঙ্গত, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁদেরকেও সমস্ত সম্পত্তির হিসাব সংক্রান্ত নথি নিয়ে যাবার কথা বলা হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর। আগামী সপ্তাহেই এই দু’জনকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা এড়ানোর কথা স্পষ্ট করে দিয়েছেন। সেক্ষত্রে তাঁর বাবা-মা কি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন? উত্তর সময় জানান দেবে।

দিল্লি যাবোই, ক্ষমতা থাকলে আটকে দেখাক! ED-কে চ্যালেঞ্জ অভিষেকের
দিল্লি যাবোই, ক্ষমতা থাকলে আটকে দেখাক! ED-কে চ্যালেঞ্জ অভিষেকের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন