নজরবন্দি ব্যুরো: বঙ্গে ফের নতুন করে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি দেখা দিয়েছে। তাছাড়াও সামনের মাসে অর্থাৎ পুজোর মুখে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের! এমনটাই জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি ওই ঘূর্ণিঝড়ের গতিবিধির ওপর নজর রাখছেন আবহবিদেরা। তাদের ধারণা এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ শক্তিশালী হয়ে উঠতে পারে।
আরও পড়ুন: Dengue: পুজোর আগে ডেঙ্গু আতঙ্ক, একগুচ্ছ নির্দেশ নবান্নের, অমান্য করলেই কড়া পদক্ষেপ
আবহাওয়া দফতর সূত্রের খবর, কাল অর্থাৎ আগামী ২৬ তারিখ থেকে দু-তিন দিনের জন্য কমবে দুই বঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ সাময়িকভাবে। কিন্তু আগামী শুক্রবার অর্থাৎ ২৯ তারিখ থেকে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এর প্রভাবে ফের আগামী ২৯ তারিখ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর।

তবে এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন উঠে! পুজোয় বৃষ্টি হবে না তো? যদিওবা এই বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছে না হওয়া অফিস। তাছাড়াও নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলেও পশ্চিমবঙ্গের উপকূলে তার প্রভাব পড়বে কি না? তাছাড়াও কোন অভিমুখে সেটা এগোবে? এখনও কিছুই স্পষ্ট নয়।

আলিপুর আবহাওয়া জানিয়েছে,আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা বৃষ্টি হতে পারে। রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টি হবে সোমবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ উত্তরের আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আজ কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা, জানুন আবহাওয়ার পূর্বাভাস




