নজরবন্দি ব্যুরোঃ সূর্য অস্তাচলে। রাত নেমেছে চাঁদে। আর আঁধার নামার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা ঝড়ের গতিতে কমছে চন্দ্রপৃষ্ঠের। রাতে চাঁদের দক্ষিণ মেরুর তাপমাত্রা কখনও কখনও মাইনাস ২৫০ ডিগ্রি সেলসিয়াসের নীচেও নেমে যায়! তো, এই চরম ঠাণ্ডা পরিবেশে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে বাঁচানোই এখন বড়ো চ্যালঞ্জ ইসরোর সামনে।
আরও পড়ুনঃ ওই তো চাঁদে দেখা যাচ্ছে বিক্রমকে! নাসার তোলা ছবিতে উজ্জ্বল ভারতীয় ল্যান্ডার
যদিও চাঁদে আঁধার নামার আগেই নিজেদের কাজ সেরে নিয়েছে বিক্রম ও প্রজ্ঞান। যা যা অনুসন্ধান চালানোর ছিল সবই সম্পন্ন হয়েছে। আগামী ২২শে সেপ্টেম্বর আবার চাঁদে ভোর হবে। সূর্যের আলো পড়বে দক্ষিণ মেরুতে। মাঝেই এই ১৪ দিন নিষ্ক্রিয় অবস্থায় থাকলেও চন্দ্রযানের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবার সমূহ সম্ভাবনা। তবে, পোলেড অ্যারে সক্রিয় থাকতে পারে। এবার ফের যদি সূর্যের আলো পড়ে এবং আবার সক্রিয় হয়ে ওঠে বিক্রম এবং প্রজ্ঞান তাহলে বিরাট বড়ো সাফল্য হতে চলেছে ইসরোর জন্য।

ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান তাঁদের সঙ্গে থাকা পোলেডের মাধ্যমে অনেক তাৎপর্যপূর্ণ তথ্য দিয়েছে। প্রথমত, চাঁদের দক্ষিণ মেরুর মাটির উষ্ণতা। দ্বিতীয়ত, চাঁদে কী কী খনিজ উপলব্ধ। তৃতীয়ত, চাঁদে ভূমিকম্প হয় কিনা। এই সব প্রশ্নের উত্তর দিয়েছে বিক্রম এবং প্রজ্ঞান। প্রজ্ঞান মোট ১০০ মিটারের বেশি পথ অতিক্রম করেছে চাঁদের মাটিতে।

আঁধার নামলেই চাঁদে ‘হাড়কাঁপানো’ ঠাণ্ডা! মাইনাস ২৫০ ডিগ্রিতে চন্দ্রযানকে কীভাবে ‘বাঁচাবে’ ইসরো?
Chandrayaan-3 Mission:
Anaglyph is a simple visualization of the object or terrain in three dimensions from stereo or multi-view images.
The Anaglyph presented here is created using NavCam Stereo Images, which consist of both a left and right image captured onboard the Pragyan… pic.twitter.com/T8ksnvrovA
— ISRO (@isro) September 5, 2023
প্রজ্ঞান জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর মাটির ওপরিতলের উষ্ণতা ৪০ ডিগ্রি। অথচ মাটির মাত্র ২০সেমি গভীরে গেলে সেই তাপমাত্রা এসে দাঁড়ায় মাইনাস ১০ ডিগ্রি। এছাড়া চাঁদে সালফার, অ্যালুমনিয়াম, ক্যালশিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন এবং অক্সিজেনের মতো খনিজের সন্ধান পাওয়া গিয়েছে। পাশাপাশি, চাঁদেও যে ভূমিকম্প হয় অর্থাৎ সেই ‘মুনকোয়েক’-এর প্রমাণ পাওয়া গিয়েছে। এই সব কিছুই সম্ভব হয়েছে রম্ভা, ইলসা, চ্যাস্টে পোলেডের সাহায্যে।




