G20 conference: জি২০ সম্মেলনে আসছেন না শি জিনপিং!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সারা বিশ্বের নজর এই জি২০ সম্মেলনের ওপর। ইতিমধ্যেই মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন আসার কথা জানিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে ভাবা হয়েছিল যে ফের মুখোমুখি হবেন শি জিনপিং ও বাইডেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই দেশের রাষ্ট্রনেতা।

আরও পড়ুন: কবে নির্বাচন হবে জাম্মু ও কাশ্মীরে? শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

গতবছর বালিতে জি-২০ সম্মলেন দেখা হয়েছিল তাঁদের। তারপর থেকে যদিও বিশেষ উন্নতি হয়নি দুই দেশের সম্পর্কে। তাই এখানে ফের কথা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু বাস্তবে সেটা হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ সুত্ররের খবর সম্ভবত জি ২০ তে যোগ দিতে আসছেন না চিনা প্রেসিডেন্ট শি জিনপিং

জি২০ সম্মেলনে আসছেন না শি জিনপিং!
জি২০ সম্মেলনে আসছেন না শি জিনপিং!

তাঁর বদলে চিনের প্রিমিয়র লি কিয়াং প্রতিনিধিত্ব করবেন জি-২০ শীর্ষ বৈঠকে। তবে এখনও সরকারি ভাবে এই নিয়ে চিন ও ভারতের তরফ থেকে কিছু জানা যায়নি। উল্লেখ্য, এর আগে রাশিয়ার ভ্লাদিমির পুতিন না আসার কথা বলেছিলেন।

জি২০ সম্মেলনে আসছেন না শি জিনপিং!

9 27

তবে কেন শি জিনপিং আসবেন না সেটা কেউ জানে না। গত সপ্তাহেই ব্রিকস সামিটে চিন ও ভারতের শীর্ষ নেতাদের মধ্যে কথা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী মোদী স্পষ্টভাবে শি জিনপিংকে জানিয়ে দেন যে লাদাখে শান্তি ফেরাতে দুই দেশকেই তৎপর হতে হবে।

8 27

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন