Messi: মেসি থামবেন না, প্রতিপক্ষ ফিলাডেলফিয়াকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে মায়ামি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লিয়োনেল মেসি থামবেন না, তাঁকে রোখা যাবে না। প্রতি ম্যাচে গোল করার শপথ নিয়েই মাঠে নেমেছেন সাতবারের ব্যালন ডি’ অর জয়ী আর্জেন্টাইন কিংবদন্তি। ৬টি ম্যাচে ৯টি গোল। কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়েছিলেন। বুধবার ভোরে লিগস কাপের সেমিফাইনালে মায়ামির প্রতিপক্ষ ছিল ফিলাডেলফিয়া।

আরও পড়ুন:শেষ ৯ মিনিটে ৩ গোল! সুইসদের উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে স্পেন

প্রতিপক্ষের ঘরের মাঠে তাদেরকেই ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে মায়ামি। অথচ ম্যচের আগে তাঁর মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। খবর হয়েছিল তাঁর নাকি চোট। কিন্তু সেই সব উপেক্ষা করে মাঠে নেমেই ফের মেসি ম্যাজিক। এ যাবৎ ইন্টার মায়ামির হয়ে খেলা সবকটি ম্যাচেই গোল পেয়েছেন তিনি।

3 14

মঙ্গলবার রাতে প্রথমার্ধেই মেসিদের জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। হোসেফ মার্টিনেজ, মেসি এবং জর্ডি আলবার গোলে ৩-০-তে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ফিলাডেলফিয়ার আলেজান্দ্রে বেদোয়া একটি গোল শোধ করলেও ততক্ষণে ম্যাচের ভাগ্যলিখন হয়ে গিয়েছিল।

2 16

আবার খেলার ৮৪ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন দাভিদ রুইজ। মেসি ম্যাজিকের সাক্ষী থাকে সুবারু পার্ক। ৩০ গজ দূর থেকে মাটি কামড়ানো এক শটে মায়ামির জার্সিতে নবম গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি থামবেন না, প্রতিপক্ষ ফিলাডেলফিয়াকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে মায়ামি

1 15

বাঁ দিকে ঝাঁপিয়েও আটকাতে পারেননি গোলরক্ষক। আগামী রবিবার মায়ামির হয়ে প্রথম ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে নামবেন আর্জেন্টাইন মহাতারকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন