নজরবন্দি ব্যুরো: ৫ অক্টোবর থেকে শুরু হবে বহু প্রতীক্ষিত ওডিআই বিশ্বকাপ। মেগা ইভেন্টের দু’মাস আগে থেকেই টিকিট সংগ্রহ করা নিয়ে আগ্রহ একেবারে তুঙ্গে ক্রিকেট প্রেমীদের। কোথা থেকে পাওয়া যাবে, কবে পাওয়া যাবে, কী ভাবে টিকিট সংগ্রহ করতে হবে- এমন বহু প্রশ্নের উত্তর হাতড়াচ্ছে আগ্রহী ব্যক্তিরা।
আরও পড়ুন: রিঙ্কুদের সঙ্গে নিয়ে আয়ারল্যান্ড সফরে রওনা দিলেন অধিনায়ক বুমরা
আর এইবার এই টিকিট নিয়ে বড় আপডেট দিল আইসিসি। ২৫ অগস্ট থেকে শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপের টিকিট বিক্রি। ভারতের ম্যাচগুলির টিকিট মিলবে ৩০ অগস্ট থেকে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ১৪ অক্টোবরের টিকিট বিক্রি হবে ৩ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর মিলবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট। মূলত অনলাইনে বিক্রি হবে টিকিট।

কিন্তু নির্ধারিত দিনে টিকিট বিক্রির ওয়েবসাইটগুলিতে গেলেই যে টিকিট পাবেন তা নয়। এ বারের টিকিট বিক্রির প্রক্রিয়া একটু আলাদা। বিশ্বকাপের টিকিট পেতে হলে আইসিসির ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আজ থেকেই শুরু হচ্ছে রেজিস্ট্রেশন।
https://www.cricketworldcup.com/register – এই সাইটে গিয়ে নিজেদের নাম আগে রেজিস্টার করতে হবে। এই নাম রেজিস্টার করা থাকলে, ১০ দিন পরে কাউন্টার থেকে টিকিট নিতে গেলে অনেকটাই সুবিধা পাওয়া যাবে। ৩০ অগস্ট থেকে গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে ভারতের দু’টি ওয়ার্ম আপ ম্যাচের টিকিট পাওয়া যাবে।

৩১ অগস্ট পাওয়া যাবে টিম ইন্ডিয়ার চেন্নাই, দিল্লি এবং পুনে ম্যাচের টিকিট। ১ সেপ্টেম্বর আবার ধর্মশালা, লখনউ এবং মুম্বইয়ে অনুষ্ঠিত ভারতের ম্যাচের টিকিট পাওয়া যাবে। আর বেঙ্গালুরু এবং কলকাতায় অনুষ্ঠিত ভারতের ম্যাচের টিকিট পাওয়া যাবে ২ সেপ্টেম্বর। ৩ সেপ্টেম্বর আমদাবাদ ম্যাচের টিকিট পাওয়া যাবে।
বিশ্বকাপের টিকিট, কীভাবে কবে কোন ম্যাচের টিকিট? জানুন বিস্তারিত

১৫ সেপ্টেম্বর: সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের টিকিট পাওয়া যাবে।এছারাও ২৫ অগস্ট: নন ইন্ডিয়া ওয়ার্ম আপ এবং নন ইন্ডিয়া ম্যাচের টিকিট পাওয়া যাবে। ৩০ অগস্ট: ভারতের ওয়ার্ম আপ ম্যাচের টিকিট পাওয়া যাবে।



