নজরবন্দি ব্যুরো: রাজ্যে ফের বৃদ্ধি পেয়েছে ডেঙ্গুর প্রকোপ। সোমবার বিধানসভায় ডেঙ্গু প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার মমতার মুখে রোগের কারণ শুনে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা।
আরও পড়ুন: আলিপুরদুয়ার, তারপর পুরুলিয়া, রাজ্যে নতুন দুই বিমানবন্দর নির্মাণের ঘোষণা মমতার
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী ডেঙ্গুর বাড়বাড়ন্ত প্রসঙ্গে বলেন, ‘পঞ্চায়েত বোর্ড গঠন না হওয়ার কারণেই সমস্যা হচ্ছে। পঞ্চায়েত কাজ করতে পারছে না। বিধাননগরের মেট্রোর কাজের জন্য খোঁড়াখুঁড়ি চলছে। তাই সেখানে জল জমে ডেঙ্গি বেশি হচ্ছে। এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে ডেঙ্গির কারণে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯৭ জন। নবান্ন ও সামগ্রিক ভাবে প্রশাসন ডেঙ্গি ঠেকাতে দফায় দফায় পর্যালোচনা চালাচ্ছে’।
![]()
অন্যদিকে, আবার ডেঙ্গু নিয়ে বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধিবেশন কক্ষে প্রবেশ করে নতুন করে ডেঙ্গি প্রসঙ্গ তোলেন। সেই সময়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর উদ্দেশে বলেন, ‘আপনি যখন অধিবেশনে ছিলেন না তখন মুখ্যমন্ত্রী জবাব দিয়েছেন’। এরপরেই অধিবেশন থেকে ওয়াক আউট করে বিজেপি পরিষদীয় দল।

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগ করেন, ডেঙ্গি চিকিৎসার জন্য বহু বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করছে না। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করলে সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে। একই সঙ্গে উত্তরবঙ্গে একটি আইডি হাসপাতাল নির্মাণের কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ডেঙ্গু বিতর্ক বিধানসভায়, মমতার মুখে রোগের কারণ শুনে ওয়াকআউট বিজেপির




