Panchayat Election: তৃণমূল নেতারা ভুল করে থাকলে ক্ষমা করে দিন, আরাবুল পুত্রের বক্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই উত্তপ্ত ভাঙড়। মনোনয়ন জমা দেবার শেষ দিনেও রাজনৈতিক হিংসার বলি হতে হয় তিনজনকে। এবার সেই ঘটনার এগারো দিন পর প্রকাশ্যে ভাঙড়বাসীদের কাছে ক্ষমা চাইলেন তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলাম। তাঁর দাবি, তৃণমূল নেতারা ভুল করে থাকলে ক্ষমা করে দিন!

আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাহারের হার এবার অনেক কম, আদালতে হলফনামা দিয়ে জানাল কমিশন

বৃহস্পতিবার ভাঙড়ে একটি সভা থেকে হাকিমুল ইসলাম বলেন, ‘মানুষের কাছে আবেদন থাকবে কিছু কিছু নেতানেত্রী হয়তো দুর্ব্যবহার করে থাকতে পারেন। আমি তাঁদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো ভুল করেননি। আমরা নিজেদের ভুল স্বীকার করে নিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিন। উন্নয়ন নিশ্চিত করব এটা কথা দিয়ে গেলাম’।

তৃণমূল নেতারা ভুল করে থাকলে ক্ষমা করে দিন, আরাবুল পুত্রের বক্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি

মনোনয়ন জমা দেবার শেষ দিন ভাঙড়ে যে তিনিটি খুন হয়, তাঁদের মধ্যে ২জন তৃণমূল কর্মী ও ১ জন আইএসএফ প্রার্থী ছিলেন বলে জানা গিয়েছে। আর সেই আইএসএফ প্রার্থীর মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের করা হয় আরাবুল এবং হাকিমুলের বিরুদ্ধে। এদিন হাকিমুলকে বারবার হাতজোড় করতেও দেখা যায়। নির্বাচনের আগে তরুণ নেতার এই বক্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি!

তৃণমূল নেতারা ভুল করে থাকলে ক্ষমা করে দিন, আরাবুল পুত্রের বক্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি

রাজনৈতিক নেতা হিসেবে আরাবুল ইসলাম খুবই আগ্রাসী বলেই পরিচিত। মাঝে মাঝেই এক একটা উতেজক মন্তব্য করে কিন্তু বিতর্কে জড়ান তিনি। পঞ্চায়েতের প্রাক্কলেই তিনি আইএসএফ কর্মীদের ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন। কিন্তু ছেলে হাকিবুলের গলার সুর তুলনামূলক নরম শোনালো। তৃণমূলের নতুন প্রজন্মের উত্তরণে কী এবার বাবা-ছেলের রাজনৈতিক পন্থা ভিন্ন হয়ে যেতে চলেছে? নির্বাচনের আগে ভাঙড় নিয়ে চর্চা অব্যাহত রাজনৈতিক মহলে।

তৃণমূল নেতারা ভুল করে থাকলে ক্ষমা করে দিন, আরাবুল পুত্রের বক্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি

তৃণমূল নেতারা ভুল করে থাকলে ক্ষমা করে দিন, আরাবুল পুত্রের বক্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি
তৃণমূল নেতারা ভুল করে থাকলে ক্ষমা করে দিন, আরাবুল পুত্রের বক্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন