Emi Martinez: কলকাতায় আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক, মুখ্যমন্ত্রীকে দেবেন বিশেষ উপহার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এই জয়ের পিছনে যার অবদান অনস্বীকার্য তিনি দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনি এবার আসছেন কলকাতায়। সূত্রে খবর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য বিশেষ উপহার নিয়ে কলকাতায় আসছেন মার্টিনেজ। কবে আসছেন? শহরে পা দিয়ে কি কি কর্মসূচি রয়েছে তাঁর? জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন: IPL23: আজ CSK-র সামনে KKR, মরণবাঁচন ম্যাচে কী হবে নাইটদের একাদশ?

জানা গিয়েছে, আগামী মাসে অর্থাৎ জুনেই কলকাতায় আসছেন এমি মার্টিনেজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভের জন্য উপহার হিসেবে আনছেন নিজের সাক্ষরিত বিশেষ জার্সি। শহরে এসে নিজের অভিজ্ঞতাও সকলের সঙ্গে ভাগ করে নেবেন তিনি। এমনকি কয়েকটি চ্যারিটিতে অনুদান, সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মার্টিনেজ। পাশাপাশি মোহনবাগান মাঠে একটি চ্যারিটি ম্যাচ খেলানোর পরিকল্পনাও চলছে।

কলকাতায় আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক, দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে!

১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এরপর থেকে ছিল শুধুই অপেক্ষা! ২০২২ সালে কাতারে ফিফা বিশ্বকাপের আসর বসে। প্রথম থেকেই নজরকাড়া খেলা ছিল মেসির দলের। অবশেষে ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপের খেতাব যেতে আর্জেন্টিনা। এই দলের অন্যতম যোদ্ধা ছিলেন মার্টিনেজ। ম্যাচগুলিতে অসাধারণভাবে গোল সেভ করে জিতে নিয়েছেন সোনালি দস্তানা।

কলকাতায় আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক, দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে!
কলকাতায় আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক, দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে!

ফুটবল দুনিয়ার লেজেন্ড দিয়েগো মারাদোনা, পেলে, লিওলেন মেসি- বহু কিংবদন্তী ফুটবলাররা তিলোত্তমায় পা রেখেছেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে খেলতে দেখার মুহূর্ত সকলের স্মৃতির মণিকোঠায় জায়গা করে রেখেছে। এবার আরও এক বিশ্বকাপজয়ী ফুটবলারকে দেখতে চলেছে কলকাতা। এমি মার্টিনেজের আসার খবরে উচ্ছ্বসিত বাঙালি আর্জেন্টিনীয় ভক্তরা।

কলকাতায় আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক, দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে!

কলকাতায় আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক, দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে!
কলকাতায় আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক, দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন