নজরবন্দি ব্যুরো: আচমকা মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল যুদ্ধবিমান! জানা যাচ্ছে, রাজস্থানের হনুমানগড়ে ভেঙে পড়ে বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-২১। আর এই দুর্ঘটনায় দুই সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তবে ঘটনায় সেইভাবে পাইলটের কোনও আঘাত লাগেনি বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমে পড়েছে সেনা।
আরও পড়ুন: Weather Update: অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী! কবে থেকে বৃষ্টি? জানুন…
সূত্রের খবর, সোমবার সকালে বাহলোলনগর জেলায় ভেঙে পড়ে বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-২১। এই ঘটনায় ওই এলাকার দুই বাসিন্দার মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও এক জন আহত হয়েছেন। যদিওবা পাইলটের বড়সড় কোনও আঘাত লাগেনি। ইতিমধ্যেই তাঁকে ওই বিপর্যস্ত বিমান থেকে বের করে নেওয়া হয়েছে।

অন্যদিকে, ওই বিপর্যস্ত যুদ্ধবিমানের কাছে পৌঁছে গিয়েছে সেনার হেলিকপ্টার। পাশাপাশি শুরু হয়েছে গিয়েছে উদ্ধারকার্য। তবে কি কারণে আচমকা ওই যুদ্ধবিমানটি ভেঙে পড়ল তার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। যদিওবা পাইলট জানিয়েছেন, ওই যুদ্ধবিমানের ইঞ্জিন সঠিকভাবে কাজ করছিল না। যতক্ষণে পাইলট কিছু বোঝার চেষ্টা করতেন ততক্ষণে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। আর যান্ত্রিক ত্রুটি বেড়ে যাওয়ার কারণেই এই ঘটনা।

তবে ওই পাইলটের দক্ষতায় যুদ্ধবিমানটি গ্রামের থেকে একটু দূরে গিয়ে পড়ে। যার কারণে প্রাণহানির আশঙ্কা কম। কিন্তু এই ঘটনায় ইতিমধ্যেই ২ জনের মৃত্যুর সংবাদ প্রকাশ্যে এসেছে। কিন্তু সব শেষে একটাই প্রশ্ন উঠছে! কেন যুদ্ধবিমানটি আকাশে ওড়ার আগে সঠিকভাবে তার পরীক্ষা করা হল না। এই বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আচমকা ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান, সেইভাবে পাইলটের কোনও আঘাত লাগেনি




