Cyclone: বঙ্গে কতটা প্রভাব ফেলবে ঘূর্ণিঝড়? বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শীঘ্রই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা (Mocha)। আর যার জেরে নতুন করে দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে! ইতিমধ্যেই ভারতের মৌসম ভবন মৌসম ভবন জানিয়েছে, আগামী ৬ তারিখ থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত হওয়ার সম্ভাবনাও আছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়বে বাংলায়? এই নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর।

আরও পড়ুন: Weather Update: ফের দুর্যোগ! বঙ্গের ১৩টি জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, বাংলায় ঘূর্ণিঝড়ের তেমন দাপট দেখানোর আশঙ্কা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও আজ থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ কমবে। আজ দু-একটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কিন্তু ফের আগামীকাল, অর্থাৎ শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে।

বঙ্গে কতটা প্রভাব ফেলবে ঘূর্ণিঝড়, আজ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, যেহেতু শনিবার থেকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। আর মঙ্গলবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঝড়ের অভিমুখ হপবে বাংলাদেশ ও মায়ানমার। আর সেই কারণেই বাংলায় কোনও প্রভাব ফেলবে না ‘মোকা’। তবে কিছুটা প্রভাব ফেলতে পারে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে বলে খবর। আর যেহেতু বাংলায় কোনও প্রভাব নেই, সেই কারণেই বঙ্গে ফের অস্বস্তিকর গরম ফিরতে চলেছে। বাংলায় তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বঙ্গে কতটা প্রভাব ফেলবে ঘূর্ণিঝড়, আজ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে
বঙ্গে কতটা প্রভাব ফেলবে ঘূর্ণিঝড়, আজ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে

প্রসঙ্গত, প্রতিবছর এই মে মাসেই একের পর এক দুর্যোগ দাঁড়িয়ে থাকে বাংলার দোরগোড়ায়! ফণী, আমফান একাধিক ঘূর্ণিঝড় এই বাংলায় দাপট দেখিয়েছে! তবে আতঙ্কের বিষয়ে না থাকলেও ঘূর্ণিঝড়ের মোকাবিলায় কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে নবান্ন। পাশাপাশি মে মাসের শুরু থেকেই চালু হচ্ছে কন্ট্রোল রুম

বঙ্গে কতটা প্রভাব ফেলবে ঘূর্ণিঝড়, আজ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে

বঙ্গে কতটা প্রভাব ফেলবে ঘূর্ণিঝড়, আজ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন