নজরবন্দি ব্যুরো: নতুন করে ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ! ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোচার পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। মৌসম ভবন জানিয়েছে, আগামী ৬ তারিখ থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত হওয়ার সম্ভাবনাও আছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গের প্রায় ১৩ টি জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৫ মে, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সকাল থেকেই ইতিমধ্যে কলকাতায় মেঘলা আকাশ। তাছাড়াও আজ থেকে উপকূলীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাছাড়াও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

যদিও আগামীকাল থেকে আবহাওয়াতে পরিবর্তন আসবে। আগামীকাল, অর্থাৎ ৬ থেকে ১০ মে পর্যন্ত বাংলার কোথাও, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কোনও বদল হবে না। কিন্তু তারপর থেকে অন্তত দিনে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রার পারদ। অর্থাৎ নতুন করে গরম বাড়বে।



আজ, শুক্রবার কলকাতায় মূলত আকাশ পরিষ্কার। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪ থেকে ৫ দিন কলকাতার ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে। অন্যদিকে, রবিবার থেকে আন্দামান এবং নিকোবরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত, আন্দামান নিকোবরের মৎস্যজীবীদের ৭ থেকে ১১ মে সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দফতর।
ফের দুর্যোগ, জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস








