নজরবন্দি ব্যুরোঃ ১৭ এপ্রিল সকলকে চমকে দিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে প্রসশ্ন উঠেছিল কোন ফুলে রয়েছেন মুকুল? এবিষয়ে অবশ্য মুকুল নিজেই জানিয়েছিলেন, বিজেপির কেন্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করবেন তিনি। কিন্তু ১২ দিন পরেও কোনও লাভ হল না। শনিবার দিল্লি থেকে কলকাতায় ফিরছেন মুকুল রায়।
সূত্রের খবর, এই ১২ দিন দিল্লির নেতাদের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করেছিলেন তিনি। কিন্তু তাঁর সঙ্গে কথা বলেননি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দীর্ঘ অপেক্ষার পর দিল্লি থেকে ১২ টা ৫০ মিনিটের বিমানে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। আর কিছু সময়ের মধ্যেই ফিরবেন কলকাতায়।

নিয়োগ দুর্নীতি মামলায় শুভেন্দু অধিকারীর ট্যুইটে মুকুল পুত্র শুভ্রাংশুর নাম উঠে আসার পরেই সকলকে চমকে দিয়ে দিল্লি যান মুকুল। যদিও পরিবারের বক্তব্য ছিল, মুকুলের শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়। তাঁকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু মুকুল রায় নিজেই জানিয়েছেন, এইমসের রিপোর্ট অনুযায়ী তিনি সুস্থ। মানসিকভাবেও স্থিতিশীল রয়েছেন তিনি।
দিল্লি থেকে কলকাতায় ফিরছেন মুকুল রায়, আর কিছু সময়ের মধ্যেই কলকাতায়

একইসঙ্গে তিনি জানিয়েছেন, বিজেপির হয়ে কাজ করতে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতেই হাজির হয়েছেন তিনি। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সবুজ সংকেত মেলা মাত্রি কাজ শুরু করবেন। কিন্তু মুকুল রায়ের এই গতিবিধি মোটেই সহজভাবে নেননি রাজ্যের নেতারা। সূত্রের খবর, মুকুলের সঙ্গে কেন্দ্রীয় নেতারা বৈঠক করবেন। এটা চেয়েছিলেন না সুকান্ত-শুভেন্দুরা। তারপর ১২ দিনের মাথায় কলকাতায় ফিরছেন মুকুল।



