নজরবন্দি ব্যুরো: আবারও একটি বন্দেভারত পেতে চলছে বাংলা! শুধু তাই নয়, আগামী কয়েক বছরের মধ্যেই বঙ্গে আরও ৪টি বন্দে ভারত এক্সপ্রেস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। যদিও আর কিছুদিনের মধ্যেই হাওড়া-পুরী বন্দে ভারতের ট্রায়াল রান হবে। যার জেরে হাওড়া-পুরী রুটে, যার রেক ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সাঁতরাগাছি স্টেশনের ইয়ার্ডে।
আরও পড়ুন: Kaliaganj: উত্তপ্ত কালিয়াগঞ্জ, জোড়া মৃত্যুতে ১২ ঘণ্টা বনধের ডাক বিজেপির!

অন্যদিকে, হাওড়া-রাঁচি, হাওড়া-বারাণসী এবং হাওড়া-পাটনা রুটেও সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস চালানোর জন্য প্রস্তুতি চালাচ্ছে কেন্দ্র। যদিও কবে এই রুটে গুলিতে বন্দে ভারত ছুটবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট জানা যায়নি।

জানা গিয়েছে, এখন হাওড়া- নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। যদিও যার গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটারের ওপরে উঠছে না। এপ্রসঙ্গে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, মাটির প্রকৃতি এর অন্যতম কারণ! হাই স্পিড ট্রেনের জন্য রেল ট্র্যাক বসানোর জন্য যে ধরনের মাটি দরকার, তা পর্যাপ্ত পরিমাণে না থাকার ফলে গতি থমকে যাচ্ছে।
আরও একটি বন্দেভারত পেতে চলছে বাংলা, এই মাসেই হাওড়া-পুরী বন্দে ভারতের ট্রায়াল রান

এদিকে, জানা যাচ্ছে, হাওড়া থেকে এনজিপি যাওয়ার সময় ট্রেনের গতি মাঝে মাঝে কোথাও ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা, আবার কোথাও ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্তই থাকছে। আর বাকি সময় বন্দে ভারত এক্সপ্রেসের গতি প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার থাকছে। যদিও এর মাঝে হাওড়া থেকে দিল্লি পর্যন্ত ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা আরও ট্রেন চালানোর পরিকল্পনা নিচ্ছে সরকার। যার জেরে রাজ্যের সঙ্গে বৈঠক করছে কেন্দ্র।



