নজরবন্দি ব্যুরোঃ শাওমি তাদের পরবর্তী আলট্রা স্মার্টফোন দিয়ে মার্কেট কাঁপাতে নেমে পড়ল। কোয়ালকম স্ন্যাপড্রাগন এর শক্তিশালী চিপসেট এর মাধ্যমে চলবে এই ফোনটি। এদিন বাজারে ফ্ল্যাগশিপ মডেল শাওমি 13 আল্ট্রা লঞ্চ করল সংস্থা। লেদার ফিনিশে মোড়া এই 5G ফোনে রয়েছে নতুন চমক।
আরও পড়ুনঃ ৬ হাজার এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো স্যামসাং গ্যালাক্সি এম14 5G, জানুন বিস্তারিত

এই ফোনে ডুয়াল বা ট্রিপল নয়। এতে থাকছে ৫০ মেগাপিক্সেলের চারটি প্রাইমারি ক্যামেরা। একটি ৫০ মেগাপিক্সেল Sony IMX989 মূল সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেল Sony IMX858 আল্ট্রাওয়াইড ক্যামেরা, OIS সহ ৫০ মেগাপিক্সেল সুপার টেলিফটো সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর যার সাহায্যে 3x অপটিকাল জুম করা যাবে।

৫,০০০mAh ব্যাটারি দিয়েছে সংস্থা সঙ্গে থাকছে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং। এই স্মার্টফোনে ৫১২ জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ ফ্রি পাওয়া যাবে। এছারাও ৬.৭৩ ইঞ্চি ২K অ্যামোলেড ডিসপ্লে মিলবে এই স্মার্টফোনে, সঙ্গে মিলবে এইচডিআর১০+ এবং ডলবি ভিশন সাপোর্ট, ডিসপ্লে সুরক্ষিত রাখবে গোরিলা গ্লাস ভিক্টাস।
৫০ মেগাপিক্সেলের চারটি প্রাইমারি ক্যামেরা দিয়ে লঞ্চ হল শাওমি 13 আল্ট্রা

এই মুহূর্তে চিন সহ কিছু দেশে লঞ্চ হবে এই ফোনটি। কেমন দাম এই স্মার্ট ফোনটির? ২টি ভেরিয়েন্টে আছে। একটি ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ যার দাম ভারতীয় মুদ্রায় ৭১,৬০০ টাকা। আরেকটি ১৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ এই ভেরিয়েন্টের দাম ৭৭,৬০০ টাকা।



