নজরবন্দী ব্যুরো: গঙ্গাপাড়ের এই ক্লাব এখন কেরালায়। ব্যস্ত সুপার কাপ খেলতে। টুর্নামেন্ট চলার মাঝেই সামনের মৌসুমের জন্য দল গোছানোর কাজে নেমে পড়েছেন মোহনবাগান কর্মকর্তারা।

চলতি মরশুমের শুরু থেকেই একজন দক্ষ স্ট্রাইকারের অভাবে ভুগেছে মোহনবাগান। দলে হুগো বুমোস ও ম্যাকহিউর মতো তারকারা থাকলেও তাদের কেউই দক্ষ স্ট্রাইকার নন। তাছাড়া মাঝমাঠ নিয়ে ও মাঝে মাঝে দেখা দিয়েছে একাধিক সমস্যা। কোচ ফেরান্দো কোনরকমে বিদেশিদের দিয়ে গতবার এই সমস্যা মিটিয়েছেন। তাই আগামী মরশুমের জন্য এখন থেকেই অজি ফরোয়ার্ড কামিন্সের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এটিকে ম্যানেজমেন্ট। এখনো তিনি আসবেন কিনা বলা যাচ্ছে না। যদি এই অজি ফরওয়ার্ড আসে তাহলে আগামী মরশুমে সবচেয়ে দামি বিদেশী হবেন তিনি।

বিশেষ সূত্র জানাচ্ছে, তিন কোটি ট্রান্সফার ফি সহ বছরের ৯ কোটি ৭৫ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হবে এই ফুটবলারকে যা নিঃসন্দেহে রেকর্ড। এখনো পর্যন্ত আইএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হয়ে আছেন আন্দ্রিয়ান লুনা।
দলবদলে মোহনবাগানের নতুন চমক, কাজে নেমে পড়েছেন কর্মকর্তারা

তবে এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে এবার নাকি হায়দরাবাদ এফসির অন্যতম ভরসাযোগ্য ফুটবলার মহম্মদ ইয়াসিরকে নিতে চাইছে এটিকে মোহনবাগান। বর্তমানে হায়দরাবাদ এফসি থেকে বার্ষিক ২ কোটি টাকা পান এই রাইট উইঙ্গার। তবে আগামী ২০২৫ পর্যন্ত পুরোনো দলের সঙ্গে চুক্তি রয়েছে ইয়াসিরের। তাই তাঁকে দলে আনতে গেলে বড় ট্রান্সফার ফি দিতে হবে সবুজ-মেরুনকে। যদিও তা নিয়ে পরিষ্কারভাবে এখনো কিছু জানা যায়নি। তবে মোহনবাগান কর্তারা চেষ্টা চালাচ্ছেন এই প্রতিভাবান ফুটবলারটির সঙ্গে চুক্তি করার।



