TMC: দুয়ারে সরকার ক্যাম্পে ভাঙচুর চালায় এক তৃণমূল নেতা, পুলিশ গ্রেপ্তার করেন তাঁকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১ লা এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়েছে। সেই ক্যাপ টি ২০ তারিখ অবধি চলবে এমনই ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে। আরও নিবির ভাবে সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে এই দুয়ারে সরকার নবান্নের তরফ থেকে।
কিন্তু সেই ক্যাম্পেই তাণ্ডব চালালেন তৃনমূলেরই নেতা।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রী-অনুরাগের ছোঁয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, দেখে নিন প্রথম স্থানে কে?

ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের আগডিমঠি খন্তি অঞ্চলের দিঘলবস্তি প্রাথিমিক বিদ্যালয় প্রাঙ্গণে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটার পর থেকেই হুলুস তুলুস পরে যায় এলাকায়। এই দিন নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দুয়ারে সরকার ক্যাম্প চালু হয় না এই নিয়েই বচসা বাধে ওই তৃণমূল নেতার সাথে। অভিযুক্ত তৃণমূল নেতার নাম আকবর আলি।

Duare Sarkar: 'ক্যাম্প চলবে না', দুয়ারে সরকারে তৃণমূলের লোকই উল্টে দিল  টেবিল - west bengal duare sarkar campagn chaos at durgapur kaksa | TV9  Bangla

সেই দিন মেজাজ হারিয়ে আকবর স্কুলের টেবিল উল্টে দেয়। গোটা ক্যাম্পকে লণ্ডভণ্ড করে দেন তিনি। এর পাশাপাশি সরকারি কর্মচারীদের সাথেও বচসা বাধে তাঁর। তিনি ওই সরকারি কর্মচারীর উদ্দেশ্যে আঙুল উঠিয়ে বলেন ‘আপনাদের মতো সরকারি কর্মচারীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম হচ্ছে। আপনারাই দিদিকে ডিস্টার্ব করছেন।’‘মানুষ রোজার মধ্যে পরিষেবা নেওয়ার জন্য এসেছেন। আর সরকারি কর্মচারীদের গোনও হেলদোল নেই।’

দুয়ারে সরকার ক্যাম্পে ভাঙচুর চালায় এক তৃণমূল নেতা, আপাতত জেলেই রয়েছে এই তৃণমূল কর্মী

Duare Sarkar: দুর্গাপুরের কাঁকসায় দুয়ারে সরকার ক্যাম্পের টেবিল উল্টে  দিলেন তৃণমূল নেতা! কেন জানেন?তবে এই ঘটনার পর সেই এলাকায় পুলিশ আসে এবং আকবরকে গ্রেপ্তার করেন তবে সাধারণ মানুষ বলে আকবর যা করেছে ভালোর জন্যই করেছে। তবে আপাতত জেলেই রয়েছে এই তৃণমূল কর্মী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন