Mid Day Meal: মুখ্যমন্ত্রীর ধর্নায় দাওয়াই, রাজ্যের বকেয়া ৬০০ কোটি টাকা মেটাবে কেন্দ্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা ও অসহযোগিতার অভিযোগ তুলে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে বকেয়া টাকা না দেওয়ায় সরব হয়েছিলেন তিনি। অবশেষে তাঁর ধর্নাতেই দাওয়াই হল। রাজ্যের বকেয়া মেটাতে চলেছে কেন্দ্র।

আরও পড়ুন: Modi-Kejriwal: জরিমানার পরেও চুপ নয়, ফের মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন কেজরিওয়ালের

নবান্ন সূত্রে খবর, মিড ডে মিলের খাতে রাজ্যের বকেয়া ৬৩৮ কোটি টাকা পাঠাবে কেন্দ্র। বর্তমানে মিড ডে মিলের অডিট চলছে। রাজ্যে বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখতে আরও ১০ টি দল আসছে রাজ্যে। এর আগেও কেন্দ্রীয় দল বাংলায় এসেছিল। প্রায়ই বিভিন্ন জেলার স্কুলে মিড ডে মিলের খাবারে সাপ, পোকা পাওয়া যায়। অনেক শিশুর অসুস্থ হওয়ার খবর সামনে এসেছে।

mamata banerjee dharna pti
মুখ্যমন্ত্রীর ধর্নায় দাওয়াই, মিড ডে মিলের বরাদ্দ পাঠাবে কেন্দ্র

মুখ্যমন্ত্রীর ধর্নায় দাওয়াই, মিড ডে মিলের বরাদ্দ পাঠাবে কেন্দ্র

mid day meal
মুখ্যমন্ত্রীর ধর্নায় দাওয়াই, মিড ডে মিলের বরাদ্দ পাঠাবে কেন্দ্র

কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ এনেছে শাসক দল তৃণমূল। বিজেপির মন রাখতেই কেন্দ্র টাকা আটকাচ্ছে বলে দাবি করে তারা। যদিও বিজেপি মুখপাত্র কটাক্ষ করে বলেন, ‘রাজ্য সম্পূর্ণভাবে অনুদান নির্ভর। রাজস্ব থেকে আয় করতে ব্যর্থ।’

mamata banerjee 750
মুখ্যমন্ত্রীর ধর্নায় দাওয়াই, মিড ডে মিলের বরাদ্দ পাঠাবে কেন্দ্র

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন