TET-Scam: অ্যাপ্টিটিউড টেস্ট নিয়ে নির্দেশিকাই ছিল না, নিয়োগ দুর্নীতিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০১৪ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১৬ সালেও টেটের নিয়োগ হয়েছিল। সেই নিয়োগে টেটের অ্যাপ্টিটিউড টেস্ট সঠিক পদ্ধতি মেনে হয়নি। এই অভিযোগ উঠেছিল অনেক আগে থেকেই। হাইকোর্টের রুদ্ধদ্বার শুনানির সময় মেনে নিলেন ইন্টারভিউয়াররা। সেই নথি প্রকাশ করলেন মামলাকারীদের আইনজীবী। যেখানে ইন্টারভিউয়াররা জানিয়েছেন অ্যাপ্টিটিউড টেস্ট নিয়ে নির্দেশিকাই ছিল না।

আরও পড়ুনঃ Haimanty Ganguly: টলিগঞ্জেও ফ্ল্যাট রয়েছে হৈমন্তীর, আরও এক অর্পিতার খোঁজ মিলতে পারে!

নথিতে ইন্টারভিউয়াররা কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন, বোর্ডের তরফে অ্যাপ্টিটিউড টেস্ট নিয়ে কোনও নির্দেশিকা ছিল না। তাই সেখানে কত নম্ব ছিল, সেটাও তাঁরা জানতেন না। আবার সেখানে কেউ জানিয়েছেন, অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়ার কথা জানাননি কেউ। আবার কেউ জানিয়েছেন, অ্যাপ্টিটিউড পরীক্ষা নেওয়ার জন্য আলাদা কোনও জায়গা তাঁদের দেওয়া হয়নি। যে জায়গায় ইন্টারভিউ হয়েছিল, সেখানে কোনও চক বা ব্ল্যাকবোর্ড ছিল না।

অ্যাপ্টিটিউড টেস্ট নিয়ে নির্দেশিকাই ছিল না, বিস্ফোরক তথ্য তুলে ধরলেন ইন্টারভিউয়াররা 
অ্যাপ্টিটিউড টেস্ট নিয়ে নির্দেশিকাই ছিল না, বিস্ফোরক তথ্য তুলে ধরলেন ইন্টারভিউয়াররা 

উল্লেখ্য, মামলাকারীদের এই অভিযোগের ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারি তিন জেলার ৩০ জন ইন্টারভিউয়ারকে ডেকে রুদ্ধদ্বার শুনানি করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানেই ২৫ জন স্বীকার করেন সঠিক পদ্ধতিতে অ্যপাটিটিউড টেস্ট হয়নি। নিজেদের বয়ানের নথিতে সইও করেছেন ওই ইন্টারভিউয়াররা। সেই নথি এ বার তুলে ধরেন আইনজীবী।

অ্যাপ্টিটিউড টেস্ট নিয়ে নির্দেশিকাই ছিল না, বিস্ফোরক তথ্য তুলে ধরলেন ইন্টারভিউয়াররা 

অ্যাপ্টিটিউড টেস্ট নিয়ে নির্দেশিকাই ছিল না, বিস্ফোরক তথ্য তুলে ধরলেন ইন্টারভিউয়াররা 
অ্যাপ্টিটিউড টেস্ট নিয়ে নির্দেশিকাই ছিল না, বিস্ফোরক তথ্য তুলে ধরলেন ইন্টারভিউয়াররা 

মামলাকারীদের অভিযোগ ছিল, তাঁদের পরীক্ষা নেওয়া হয়েছিল বারান্দায়। সেখানে কোনও চক ডাস্টার ছিল না। এবিষয়ে ইন্টারভিউয়াররা আদালতকে জানিয়েছে, চক ডাস্টার নিয়ে কীভাবে পড়াবেন, সেই বিষয়ে কিছুই বলা হয়নি। এমনকি সেখানে কোনও ব্ল্যাকবোর্ডও ছিল না। আইনজীবী সূত্রে খবর, প্রত্যেক ইন্টারভিউয়ারকে আলাদা করে ডেকে তাঁদের কথা শোনেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ভয় পাওয়ার কারণ নেই বলে অভয় দেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন