GST: এবার কী পেট্রোল ডিজেলে GST? নির্মলার কথায় ইঙ্গিত তেমনি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পণ্য ও পরিষেবা কর বা জিএসটি-র ক্ষেত্রে অনেকদিন ধরেই জ্বালানি তেলের দামের উপর GST লাগু করার কথা বলে এসেছে কেন্দ্র। কিছুদিন আগে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হরদীপ সিং পুরী এই কথা জানিয়েছিলেন। আর এবার সেই ইঙ্গিত মিলল এবার অর্থ মন্ত্রীর মন্তব্যে।

আরও পড়ুনঃ বঞ্চনা করছে আর মিথ্যে কথা বলছে, ডিএ প্রসঙ্গে কেন্দ্রের দিকেই মমতার অভিযোগের তীর

এবার কী পেট্রোল ডিজেলে GST? নির্মলার কথায় ইঙ্গিত তেমনি

বণিকসভা পিএইচডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (PHDCCI) বাজেট-পরবর্তী আলোচনাসভায় নির্মলা বলেন, ‘‘জিএসটি পরিষদের ছাড়পত্র পেলেই পেট্রলজাত পণ্যে জিএসটি চালু হতে পারে।

এবার কী পেট্রোল ডিজেলে GST? নির্মলার কথায় ইঙ্গিত তেমনি

রাজ্যগুলি যদি রাজি হয়, তবে পেট্রোলিয়াম পণ্যকে জিএসটির আওতায় আনা হবে। এই নিয়ে আলোচনা চলছে।’’ উল্লেখ্য, মাঝে কেরল হাই কোর্ট জ্বালানি তেলে জিএসটি বসানোর বিষয়ে ভেবে দেখতে বলেছিল কেন্দ্রকে। গত কয়েক বছরে বারবার বেড়ে আকাশ ছুঁয়েছে জ্বালানির দাম।

এবার কী পেট্রোল ডিজেলে GST? নির্মলার কথায় ইঙ্গিত তেমনি

এবার কী পেট্রোল ডিজেলে GST? নির্মলার কথায় ইঙ্গিত তেমনি

অর্থনীতিবিদদের একাংশের মতে, জ্বালানি তেলে জিএসটি চালু হলে আমজনতার দুর্ভোগ কমতে পারে। কিন্তু দেশের রাজ্য গুলি GST নিয়ে আপত্তি জানিয়েছে বারবার। ফলে এখনও তা আলোচনার স্তরেই রয়ে গিয়েছে। তাই আগামী শনিবার ১৮ ফেব্রুয়ারি থেকে নির্মলার নেতৃত্বে জিএসটি পরিষদের ৪৯তম বৈঠকের দিকে তাকিয়ে সবাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন