Bengali Serial TRP: জ্যাসকে হারালো দীপার দুই খুদে মেয়ে, টিআরপির রেকর্ড ভাঙলো ‘অনুরাগের ছোঁয়া’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ গুরুবার। আর বৃহস্পতিবার মানেই সিরিয়াল প্রেমীদের জন্য TRP বার। বর্তমানে সব সিরিয়াল গুলির ক্ষেত্রেই টিআরপির উপর ভীষণ ভাবে নজর দেওয়া হয়। আর টিআরপিই এখনকার সিরিয়ালের শেষ কথা। সাম্প্রতিক টিআরপি-এর কমের কারণেই শেষ হচ্ছে সদ্য শুরু হওয়া কিছু নতুন সিরিয়াল। জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সেগুলোকে বাধ্য হয়ে বন্ধ করে দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। আবার কিছু ধারাবাহিক হয়ে উঠেছে দীর্ঘস্থায়ী।

আরও পড়ুনঃ চুরি ও করবে, গা জোয়ারি করে সেটা বলবেও! মমতাকে কটাক্ষ নাড্ডার

আজ প্রকাশিত হল এই সপ্তাহের টিআরপির তালিকা। আর যা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আবার শিক্ষনীয়ও হতে পারে অন্যান্য সিরিয়ালগুলোর ক্ষেত্রে। আর এই তালিকায় বিগত দুই সপ্তাহ ধরে বেঙ্গল টপারের তকমা জিতে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি। শুরু থেকে পর পর সাত সপ্তাহ বেঙ্গল টপার হয়েছে ‘জগদ্ধাত্রী’। টিআরপিতে মিঠাই কিছুটা ম্লান হয়ে গেছে তবে অনুরাগের ছোঁয়ার দুর্দান্ত ব্যাটিং ফল এনে দিয়েছে।

জ্যাসকে হারালো দীপার দুই খুদে মেয়ে, টিআরপির রেকর্ড ভাঙলো 'অনুরাগের ছোঁয়া'
জ্যাসকে হারালো দীপার দুই খুদে মেয়ে, টিআরপির রেকর্ড ভাঙলো ‘অনুরাগের ছোঁয়া’

এবারের তার পয়েন্ট রেকর্ড সৃষ্টি করেছে। প্রথম স্থানে শুধু নয়, অনেকদিন পর বাংলা টেলিভিশনের ইতিহাস বদলে গেলো। এখন অবধি এই স্কোর কারুর ক্ষেত্রেই হয়নি যেটা অনুরাগের ছোঁয়া করে দেখিয়ে দিলো। এই সপ্তাহের ফল সামনে আসতেই তাই আনন্দই আর আনন্দ সূর্য-দীপার ভক্তমহলে।

এই সপ্তাহে তালিকায় প্রথম স্থান পেয়েছে অনুরাগের ছোঁয়া। জগদ্ধাত্রী এবারেও দ্বিতীয় স্থানেই আছে। তৃতীয় স্থান জয় করে নিয়েছে গৌরী এলো। চতুর্থ স্থানে আছে খেলনা বাড়ি। আর তালিকায় পঞ্চম স্থানে যুগ্ম ভাবে আছে দুই সিরিয়াল স্টার জলসার বাংলা মিডিয়াম ও জী বাংলার নিম ফুলের মধু। গত সপ্তাহের তালিকাতে চোখ রাখলেও দেখতে পাবেন বাংলা মিডিয়াম গত সপ্তাহেও পঞ্চম স্থানেই ছিল। আসুন দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ টিআরপি তালিকা।

জ্যাসকে হারালো দীপার দুই খুদে মেয়ে, টিআরপির রেকর্ড ভাঙলো 'অনুরাগের ছোঁয়া'
জ্যাসকে হারালো দীপার দুই খুদে মেয়ে, টিআরপির রেকর্ড ভাঙলো ‘অনুরাগের ছোঁয়া’

সেরা ১০ সিরিয়ালের টিআরপি তালিকাঃ
প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.৫)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৮)
তৃতীয়- গৌরী এলো (৮.০)
চতুর্থ- খেলনা বাড়ি (৭.৮)
পঞ্চম- বাংলা মিডিয়াম / নিম ফুলের মধু  (৭.৬)
পঞ্চমী / রাঙা বউ (৭.২)
আলতা ফড়িং / গাঁটছড়া (৭.০)
এক্কা দোক্কা (৬.৯)
মিঠাই (৬.৫)
হরগৌরী পাইস হোটেল / সাহেবের চিঠি (৫.৯)

জ্যাসকে হারালো দীপার দুই খুদে মেয়ে, টিআরপির রেকর্ড ভাঙলো ‘অনুরাগের ছোঁয়া’

জ্যাসকে হারালো দীপার দুই খুদে মেয়ে, টিআরপির রেকর্ড ভাঙলো 'অনুরাগের ছোঁয়া'

দেখে নেওয়া যাক এই সপ্তাহে রিয়ালিটি শো গুলির কোনটি কত পয়েন্ট পেয়েছে। এই সপ্তাহে সর্বোচ্চ TRP-এর পয়েন্ট পেয়েছে জী বাংলার ‘দিদি নং ওয়ান’ সানডে স্পেশাল এপিসোড। পেয়েছে ৫.৮ পয়েন্ট। তারপর জী বাংলার গানের শো ‘সা রে গা মা পা’ পেয়েছে ৫.৩ পয়েন্ট। স্টার জলসার নতুন গানের শো ‘সুপার সিঙ্গার সিজেন ৪’ পেয়েছে ৩.৯ পয়েন্ট এবং ‘ঘরে ঘরে জী বাংলা’ পেয়েছে ১.৩ পয়েন্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন