Prosenjit Chatterjee: ৬০ বছর বয়সে বাবা হলেন প্রসেনজিৎ, নতুন বছরেই বাড়িতে এল নতুন সদস্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরকে যে যার নিজের মত করে স্বাগত জানিয়েছেন। নতুন বছরকে স্মরনীয় করে রাখতে নিত্য নতুন ভাবনাও ভেবেছেন মানুষজন। কেউ নাচছেন, কেউ গাইছেন, কেউ কেউ পিকনিক করে কিংবা পার্টি দিয়ে শুরু করেছেন নতুন বছরের উদযাপন। তবে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন বছর শুরু হয়েছে বেশ অন্য রকম ভাবে। নতুন সদস্যের আবির্ভাব হয়েছে মহানায়কের বাড়িতে।

আরও পড়ুনঃ মার্চেই ফের বিয়ের পিঁড়িতে বসবেন গায়ক দুর্নিবার, শুনেই চটলেন প্রথম স্ত্রী মীনাক্ষী

৬০ বছর বয়সে বাবা হলেন প্রসেনজিৎ, নতুন বছরেই হইহই ব্যাপার প্রসেনজিতের বাড়িতে। পরিবারে বিশেষ সদস্য এসেছে বলে কথা! সবাই ব্যস্ত তাকে নিয়েই। তার মধ্যেই প্রসেনজিৎ দায়িত্ব নিলেন অনুরাগীদের সকলের সঙ্গে এই নতুন সদস্যের পরিচয় করানোর। স্ত্রী, ছেলেকে নিয়ে সংসারের মধ্যে এই নতুন জন আবার কে? জানতে কৌতূহল অনেকেই?

৬০ বছর বয়সে বাবা হলেন প্রসেনজিৎ, নতুন বছরেই বাড়িতে এল নতুন সদস্য
৬০ বছর বয়সে বাবা হলেন প্রসেনজিৎ, নতুন বছরেই বাড়িতে এল নতুন সদস্য

ছেলে তৃষাণজিৎকে নিয়ে অর্পিতা এবং প্রসেনজিতের ছোট্ট সুখের সংসার। সেখানে নতুন করে ছোট্ট সদস্যের আগমনের খবরে কৌতূহল জাগছে নেটিজেনদের মনে। এই বয়সে আবার বাবা হলেন নাকি প্রসেনজিৎ? খোদ ইন্ডাস্ট্রির বাড়ির ছোট্ট এই সদস্য আসলে কে? সব রহস্যের সমাধান করে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও মারফত নতুন সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন প্রসেনজিৎ।

প্রসেনজিৎ চ্যাটার্জী, অর্পিতা চ্যাটার্জীর ছোট্ট পরিবারে এল একরত্তি এক খুদে। আসলে ইনি একজন খুদে চারপেয়ে। একটি ছোট্ট সারমেয় ছানা বাড়িতে এনেছেন প্রসেনজিৎ। ল্যাব্রাডর প্রজাতির পুঁচকে পোষ্যর সঙ্গেই সবার পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। আলাপ করিয়েছেন তাঁর পরিবারের আরেক পুরনো সদস্যের সঙ্গেও। তিনিও চারপেয়ে, তবে বয়সে এবং আকারে কিছুটা বড়।

গত বছর জানুয়ারি মাসে গোল্ডেন রিট্রিভার রকিকে এনেছিলেন প্রসেনজিৎ। তখন অবশ্য রকি এক্কেবারে ছোট্ট। খুদেকে কোলে নিয়ে আদর করার, ছেলে তৃষাণজিতের সঙ্গে খেলা করার ভিডিও শেয়ার করেছিলেন তিনি। নতুন খুদে বন্ধুর সঙ্গে আলাপ হয়ে খুশি রকিও। মিষ্টি সারমেয় ছানাকে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরাও।

গত বছর জানুয়ারি মাসে রকিকে বাড়িতে এনেছিলেন প্রসেনজিৎ। পুঁচকে এক গোল্ডেন রিট্রিভারের ছানাকে কোলে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন প্রসেনজিৎ। সারমেয় শিশুটিকে কোলে নিয়ে সোফায় বসে আদর করতে দেখা গিয়েছিল তাঁকে। আবার ওই ভিডিওতেই দেখা গিয়েছিল, প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ দৌড়ে দৌড়ে খেলছেন খুদে পোষ‍্যর সঙ্গে।

৬০ বছর বয়সে বাবা হলেন প্রসেনজিৎ, নতুন বছরেই বাড়িতে এল নতুন সদস্য

৬০ বছর বয়সে বাবা হলেন প্রসেনজিৎ, নতুন বছরেই বাড়িতে এল নতুন সদস্য
৬০ বছর বয়সে বাবা হলেন প্রসেনজিৎ, নতুন বছরেই বাড়িতে এল নতুন সদস্য

বাবা ছেলের আদর খেয়ে বেশ খুশি একরত্তি। ক‍্যাপশনে প্রসেনজিৎ লিখেছিলেন, ‘এক নতুন সদস‍্যকে আমরা স্বাগত জানালাম পরিবারে। রকির সঙ্গে আলাপ করুন, একরাশ আনন্দ নিয়ে এসেছে ও।’ পোষ‍্যপ্রেমী প্রসেনজিৎ এবার আরো এক সদস‍্য নিয়ে এলেন পরিবারে। এবার টলিউডের ইন্ডাস্ট্রির বাড়িতে আরও এক নতুন সদস্যের আগমন হল। সোশ্যাল মিডিয়াতে তাই প্রসেনজিৎকে শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজেনরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন