Lionel Messi: জীবনের বড় সাফল্যের মুহূর্ত ভিডিও কলে প্রথম কাকে দেখালেন মেসি? কে সেই ব্যক্তি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এতো বছর বিশ্বকাপে খেলে এই প্রথম বার বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হয়েছে লিয়োনেল মেসির। রবিবার কাতারে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয় করেছে আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পরে ফের ২০২২-এ বিশ্বকাপ জেতার খেতাব পেয়েছে আর্জেন্টিনা। আর তার অন্যতম কারণ হল মেসি। কিন্তু জয়ের ট্রফি হাতে আসতেই প্রথম কাকে ভিডিয় কল করলেন মেসি? কে সেই মানুষ যাকে জীবনের সব থেকে সাফল্যের মুহূর্তটা সবার আগে ভাগ করেছিলেন মেসি?

আরও পড়ুনঃ আর্জেন্টিনার পক্ষে বাজি ধরেও ১০ কোটি টাকা খোয়ালেন এই র‍্যাপার!

১৯৮৬ সালে বিশ্বকাপ জিতে ছিল আর্জেন্টিনা। ২০০৬ সাল থেকে বিশ্বকাপ খেলছেন মেসি। কিন্তু এই বছরের আগে একবারও জিততে পারেননি তিনি। এবার সেই আক্ষেপ মিটেছে কাতারের মাঠে। এর আগে অনেক খেতাব এবং অনেক ট্রফি পেয়েছেন তিনি, কিন্তু এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন সফল হয়েছে লিওনেল মেসির। ঠিক এই সময় আনন্দ করছে আর্জেন্টিনা দল। আর সেই উৎসবে যোগ দিলেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ।

জীবনের বড় সাফল্যের মুহূর্ত ভিডিও কলে প্রথম কাকে দেখালেন মেসি? কে সেই ব্যক্তি?
জীবনের বড় সাফল্যের মুহূর্ত ভিডিও কলে প্রথম কাকে দেখালেন মেসি? কে সেই ব্যক্তি?

হ্যাঁ, ঠিকই ধরেছেন এই সেই মানুষ যাকে জীবনের এতো বড় সাফল্যের মুহূর্ত ভিডিও কল করে সবার প্রথম ভাগ করেছিলেন মেসি। এই বন্ধুও তাঁর সঙ্গে বিশ্বকাপ খেলেছেন কিন্তু জিততে পারেননি। বার্সেলোনায় একসঙ্গেই খেলতেন তাঁরা। লিয়োনেল মেসি এবং লুইস সুয়ারেজ। যে জুটি স্পেনের ক্লাবকে একাধিক জয়ও এনে দিয়েছিল একসময়।

বার্সেলোনার হয়ে ছ’টি মরসুম একসঙ্গে খেলেছেন মেসি এবং সুয়ারেজ। ক্লাব ফুটবলে যে আক্রমণভাগকে সব থেকে ভয়ঙ্কর মনে করা হত। সেখান থেকেই বন্ধুত্ব তৈরি হয় দুই দেশের ফুটবলারের। যে বন্ধুত্ব দু’জনে ক্লাব ছাড়ার পরেও রয়ে গিয়েছে। সুয়ারেজ নিজেই ইনস্টাগ্রামে মেসির সঙ্গে ভিডিয়ো কলের ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে মেসি সুয়ারেজকে বিশ্বকাপ দেখাচ্ছেন।

জীবনের বড় সাফল্যের মুহূর্ত ভিডিও কলে প্রথম কাকে দেখালেন মেসি? কে সেই ব্যক্তি?

জীবনের বড় সাফল্যের মুহূর্ত ভিডিও কলে প্রথম কাকে দেখালেন মেসি? কে সেই ব্যক্তি?
জীবনের বড় সাফল্যের মুহূর্ত ভিডিও কলে প্রথম কাকে দেখালেন মেসি? কে সেই ব্যক্তি?

রবিবার ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ জিতল তারা। শুরুতে সৌদি আরবের কাছে হারার পর মনেই করা হয়নি যে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে। কিন্তু পরের ম্যাচ থেকেই পাল্টে যায় মেসিদের খেলা। গ্রুপ পর্বে মেক্সিকো এবং পোল্যান্ডকে হারিয়ে দেয় তারা। এর পর প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারায় ২-১ গোলে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারান মেসিরা। সেমিফাইনালে আর্জেন্টিনা খেলেছিল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে ম্যাচ জেতে আর্জেন্টিনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন