Allahabad University: বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, রণক্ষেত্র আকার নিল এলাহাবাদ বিশ্ববিদ্যালয়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি। যা ১০০ দিন পার করেছিল। এরই মধ্যে এক ছাত্রনেতাকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়ার কারণে রণক্ষেত্র আকার নেয় এলাহাবাদ বিশ্ববিদ্যালয় চত্বর। পুলিশের সঙ্গে বিক্ষোভের জেরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। অন্তত ১৪ থেকে ১৫ রাউন্ড গুলি চলেছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ Calcutta High Court: প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের ইচ্ছাপ্রকাশ, বদলি নিয়ে নজিরবিহীন মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের বেতন বৃদ্ধির প্রতিবাদে ১০১ দিন ধরে চলছিল বিক্ষোভ কর্মসূচি। যা নিয়ে পড়ুয়া এবং কলেজ কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন জারি ছিল। এরই মধ্যে এক ছাত্রনেতাকে ঢুকতে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। ছাত্রের কথায়, নিরাপত্তারক্ষীদের তিনি জানিয়েছিলেন গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তবুও ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। তখনই নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের বচসা শুরু হয়।

screenshot 1207

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে ক্রমশ। নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্যে পাথর ছুঁড়তে শুরু করেন পড়ুয়ারা। খবর পেতেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া শুরু হয়। একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্ররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ।

বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলল গুলি 

বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলল গুলি 
বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলল গুলি 

সূত্রের খবর, ঘটনাস্থলে উপস্থিত হন এলাহাবাদের পুলিশ কমিশনার এবং জেলাশাসক। ছাত্রদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তাঁরা। কিন্তু ঘন্টাখানেক ধরে পরিস্থিতি কার্যত রণক্ষেত্র। ঘটনায় উভয় পক্ষের আহত হওয়ার খবর মিলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন