Abhishek Banerjee: একটু ছোট্ট করে দরজাটা খুলতে চাই, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ডিসেম্বরেই সরকারের বদল হতে চলেছে। বারবার বিজেপি নেতাদের এই দাবি ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পাল্টা কাঁথির ময়দান থেকে বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে। বলুন দরজা খুলব? আমার মাঝে মাঝে মনে হয়, দরজাটা খুলে দিই। আগামী সপ্তাহে দরজাটা খুলি তা হলে ৫ সেকেন্ডের জন্য। আমি একটু ছোট্ট করে দরজাটা খুলতে চাই।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: অভিষেকের সঙ্গে মানিকের হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রমাণ রয়েছে, দাবি শুভেন্দুর

একইসঙ্গে অভিষেকের দাবি, বোমা দিয়ে চমকানোর চেষ্টা হয়েছিল। এই তো আমি এসেছি। কলকাতা থেকে মাত্র ২ ঘন্টার রাস্তা। বিজেপির বিরুদ্ধে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে। সব মানুষেরা দল নির্বিশেষে সুবিধে পাচ্ছে কি না, সেটাই দেখার জন্য জানালেন তিনি।

একটু ছোট্ট করে দরজাটা খুলতে চাই, জল্পনা বাড়ালেন অভিষেক 
একটু ছোট্ট করে দরজাটা খুলতে চাই, জল্পনা বাড়ালেন অভিষেক

একইসঙ্গে এদিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে বলেই ওই দলের শনি, রাহুর সঙ্গে কাতুর দশাও শুরু হয়েছে। আমাকে ৪ বছর জেলে রাখলে ওকে ৪০ বছর জেলে রাখা উচিত। মাথার ঠিক নেই, পাগল হয়ে গিয়েছে। আজ ঢুকলাম আমাকে ৬ মাস যে বুথে বলবেন সেখানে যাব। মানুষ যাদের সার্টিফিকেট দেবে সেই পঞ্চায়েতে প্রার্থী হবে। চাটুকারিতা করে তৃণমূলের প্রার্থী হওয়া যাবে না।

একটু ছোট্ট করে দরজাটা খুলতে চাই, জল্পনা বাড়ালেন অভিষেক 

একটু ছোট্ট করে দরজাটা খুলতে চাই, জল্পনা বাড়ালেন অভিষেক 
একটু ছোট্ট করে দরজাটা খুলতে চাই, জল্পনা বাড়ালেন অভিষেক

অভিষেকের কথায়, রবিবার থেকেই বেইমান মুক্ত কর্মসূচি পালিত হবে। আগামী ১৫ দিনের মধ্যে আবার কলেজ মাঠে সভা হবে। তুমি খাতা নিয়ে এসো। আমি খাতা নিয়ে আসব। আমাদের মধ্যে দুর্নীতি ইস্যুতে লড়াই হবে। একইসঙ্গে শান্তিকুঞ্জের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, গার্লস কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান কে ছিলেন? তাঁরাও এই সভা শুনছেন। কেউ মোবাইলে, কেউ মাইকে শুনছে। ২০০ মিটার দূরে তো বাড়ি। তাঁদের কাছে তৃণমূলের শেখার কিছু নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন