Suvendu-Suprakash: হিংসে থেকেই সুপ্রকাশ সম্পর্কে মন্তব্য, শুভেন্দুকে আইনি নোটিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেখতে পাচ্ছেন অখিলবাবু? আপনার পুত্র তো আপনার ঝাড়ের বাঁশ; সে আবার বড় নেতা, সে তো গ্র্যাজুয়েটও নয়, অথচ কাঁথি কলেজের সভাপতি। সম্প্রতি রামনগরের সভা থেকে অখিল গিরির পুত্র সুপ্রকাশ সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। এরপরেই বিরোধী দলনেতাকে নোটিশ পাঠাল মন্ত্রী পুত্র। ৭২ ঘন্টার মধ্যে চিঠির জবাব না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ Weather Updates: গভীর নিম্নচাপে মাথায় হাত চাষিদের, পারদ পতন নিয়ে কি বলছেন আবহাওয়াবীদরা?

সুপ্রকাশের আইনজীবীর অভিযোগ, হিংসে থেকেই সুপ্রকাশ সম্পর্কে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। কারণ হিসেব বলা হয়েছে, সাম্প্রতিককালের রাজনীতিতে শুভেন্দুর থেকেও বেশী সফল হয়েছেন সুপ্রকাশ। তাই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সুপ্রকাশকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে।

হিংসে থেকেই সুপ্রকাশ সম্পর্কে মন্তব্য, বাড়ছে রাজনৈতিক উত্তাপ 
হিংসে থেকেই সুপ্রকাশ সম্পর্কে মন্তব্য, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

একইসঙ্গে সুপ্রকাশের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা। এবিষয়ে তিনি বলেন,  ২০০৩ সালে কলকাতার আশুতোষ কলেজ থেকে ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকোত্তর। তাঁকে এ ভাবে আক্রমণ করে আসলে কুরুচিকর মনোভাবের পরিচয় দিয়েছেন শুভেন্দু।

একইসঙ্গে সুপ্রকাশের আইনজীবীর বক্তব্য, এই সমস্ত কথা বলে সুপ্রকাশের সম্মানহানি করা হচ্ছে। তাই শুভেন্দুকে নিজের বক্তব্যের প্রমাণ দিতে হবে। প্রমাণ করতে না পারলে ধরে নেওয়া হবে, ইচ্ছাকৃত ভাবে মিথ্যে অভিযোগ এনে সুপ্রকাশের সম্মানহানি করার চেষ্টা করেছেন শুভেন্দু।

হিংসে থেকেই সুপ্রকাশ সম্পর্কে মন্তব্য, বাড়ছে রাজনৈতিক উত্তাপ 

হিংসে থেকেই সুপ্রকাশ সম্পর্কে মন্তব্য, বাড়ছে রাজনৈতিক উত্তাপ 
হিংসে থেকেই সুপ্রকাশ সম্পর্কে মন্তব্য, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

সোমবার শুভেন্দুর বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে জবাব না মিললে আইনি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন