Srijit-Mithila: ভাঙছে সৃজিত-মিথিলার ঘর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তারকাদের বিয়ে থেকে বিয়ে ভাঙা সবেতেই উচ্ছসিত থেকে আমজনতা। আর এবার কিছুদিন ধরেই শোনা যাচ্ছে সৃজিত- মিথিলার সম্পর্ক নিয়ে। কদিন ধরেই শোনা যাচ্ছিল সব ঠিক নেই সৃজিত মুখোপাধ্যায় আর বাংলাদেশের নায়িকা রফিয়াত রশিদ মিথিলার মধ্যে। আর শনিবার তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট যেন সেই গুঞ্জনের আগুনেই ঘি দিয়ে গেল।

আরও পড়ুন: ‘ঝোপঝাড়ের পিছনে গিয়ে প্যাড বদলাতাম’, পিরিয়েড নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা জয়ার

সোশ্যাল মিডিয়ায় শুক্রবারই মেয়ে আইরার একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী। ব্যাংককের অলিগলি ঘুরে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন তাঁরা। তবে এই প্রথম নয়, মাঝে মাঝেই অবশ্য মা মেয়েকে একসঙ্গে অন্য দেশে ঘুরতে দেখা যায়। সেই ট্যুরে দেখা মেলেনি আইরার বাবা সৃজিত মুখোপাধ্যায়ের। তবে দিন সাতেক আগেই একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছিল গোটা পরিবার।

সবাই একসঙ্গে গিয়েছিলেন সিনেমা দেখতে। কিন্তু শনিবার সৃজিত ও মিথিলার একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নয়া জল্পনা। শনিবার ইনস্টাগ্রামে ছবি দিয়ে মিথিলা করলেন একটি রহস্যজনক পোস্ট। সৃজিত-পত্নী লিখলেন, ‘কীভাবে জানো তুমি যে প্রেম সত্যি? কীভাবে জানো এই প্রেম ন্যায্য? উত্তর পেতে কতদূর যেতে পারবে তুমি জানার আগে যে সেটা সেখানে নেই?’

ভাঙছে সৃজিত-মিথিলার ঘর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জল্পনা
ভাঙছে সৃজিত-মিথিলার ঘর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জল্পনা

এদিকে এই একইদিনে সৃজিত জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন কোট করেছেন। সঙ্গে বেশ মন উদাস করে দেওয়া একটা ছবি। কোনও এক সমুদ্র সৈকতে ডালপালাহীন এক গাছে হাত দিয়ে দাঁড়িয়ে একমনে ঢেউ দেখছেন। আর এখানে গানের লাইন বলছে, ‘সেখানে রাগের দরকার নেই, সেখানে দোষারোপের প্রয়োজন নেই। সেখানে কিছু প্রমাণ করার নেই। সব একই আছে। শুধু একটা গাছ একাকি দাঁড়িয়ে আছে সৈকতে। সমুদ্রের ধার ঘেঁষে। বিদায় অ্যাঞ্জেলিনা। আকাশ কাঁপছে। এবার বিদায় নিতে হবে।’

ভাঙছে সৃজিত-মিথিলার ঘর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জল্পনা

srijit 2

উল্লেখ্য, আসলে গত কয়েকমাসে একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে মিথিলার। টলিউডের এক পরিচালকের সঙ্গে প্রেম করছিলেন বলে খবর রটে। পরে সেই পরিচালক সামনে এসে ব্যাপারটা অস্বীকার করেন।  প্রসঙ্গত, কিছু দিন আগেই শোনা গিয়েছিল অন্য সম্পর্কে জড়িয়েছেন মিথিলা। টলিউডের এক পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। তবে সে কথা অস্বীকার করেছিলেন পরিচালক নিজেই। এমন আবহে সৃজিত মিথিলার এমন পোস্টেই রহস্য আরও দানা বেঁধেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন