নজরবন্দি ব্যুরো: গুরুতর অসুস্থ অবস্থায় দিল্লির এইমস-এ ভর্তি হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। গত ১৮ ডিসেম্বর করোনা মহামারীতে আক্রান্ত হন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। করোনার রিপোর্ট পজিটিভ আসতেই দেরাদুনের দুন হাসপাতালে ভর্তি করা হয় মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি।
আরও পড়ুন: বঙ্গে জাঁকিয়ে শীত, বছরের শেষ সপ্তাহে ঠান্ডার আমেজ রাজ্যে
শারীরিক অবস্থা উন্নতির বদলে ক্রমশই অবনতির দিকে যাচ্ছিল। তাই করোনা আক্রান্ত ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে দুন হাসপাতাল থেকে সরিয়ে নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। হাসপাতাল সূত্রের জানা গেছে, তাঁর বুকে সংক্রমণ ছড়িয়ে পড়েছে । গুরুতর অসুস্থ অবস্থায় দিল্লির এইমস-এ ভর্তি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।
গুরুতর অসুস্থ অবস্থায় দিল্লির এইমস-এ ভর্তি হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, সোমবার সকালে এবিষয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর অফিস থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে উল্লেখ করা হয়েছে, ত্রিবেন্দ্র সিং রাওয়াতের চিকিৎসক ডা. এনএস বিস্ত জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর বুকে সংক্রমণ ধরা পড়েছে। তাই তাঁকে প্রথমে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের দুন হাসপাতালে ভরতি করা হয়। পরে শরীর আরও খারাপ হচ্ছে দেখে তাঁকে নয়াদিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।



