Partha Chaterjee: দুর্নীতিতে পার্থর মুখ্য ভূমিকা রয়েছে, জামিনের বিরোধিতা সিবিআইয়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত জুলাই মাস থেকে জেল হেফাজতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবার ফের সশরীরে হাজিরা দিলেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। যে কোনও প্রকারে জামিন দেওয়া হোক। পার্থর জন্য এদিন আদালতে আবেদন করেন আইনজীবী সেলিম রহমান। যেভাবে পার্থকে আটকে রাখা হয়েছে তাতে মানবধিকার লঙ্ঘন হয়েছে বলেও দাবি তাঁর। দুর্নীতিতে পার্থর মুখ্য ভূমিকা রয়েছে। দাবি সিবিআইয়্র আইনজীবী।

আরও পড়ুনঃ Two Finger Test: ধর্ষণের মামলায় টু ফিঙ্গার টেস্ট করা যাবে না, নির্দেশ সুপ্রিমকোর্টর

এদিন আদালতের কাশে পার্থর আইনজীবী বলেন, যে কোনও কঠিন শর্তে জামিন দেওয়া হোক পার্থকে। দরকার পড়লে মক্কেলের পাসপোর্ট জমা রাখা হোক। মনিটর করা হোক। প্রমাণ হওয়ার আগে তাঁকে যেন চোর না বলা হয়। এটা মানবাধিকারের বিষয়। তাঁকে তো চোর প্রমাণ করা হচ্ছে। এমনকি পার্থ চট্টোপাধ্যায়ের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানান তিনি।

দুর্নীতিতে পার্থর মুখ্য ভূমিকা রয়েছে, জামিন কী মিলবে? 
দুর্নীতিতে পার্থর মুখ্য ভূমিকা রয়েছে, জামিন কী মিলবে? 

পাল্টা সিবিআইয়ের তরফে দাবি করা হয়, পরিকল্পনামাফিক অপরাধ করা হয়েছে। অভিযুক্তদের ভূমিকা দেখে জামিনের বিরোধীতা করছে সিবিআই৷ তদন্ত এখনও চলছে, আর মনে রাখতে হবে এটা, দু’পাঁচ জনের মামলা নয়৷ প্রার্থীর সংখ্যা অনেক, এখনও আরও অনেক গ্রেফতারি বাকি৷ কিছু প্রমাণ এখনও জোগাড় করা বাকি৷ খুব দ্রুত আরও অনেকে গ্রেফতার হতে পারে বলে দাবি করেছেন সিবিআইয়ের আইনজীবী।

এমনকি গোটা দুর্নীতি প্রক্রিয়ায় পার্থর প্রধান ভূমিকা রয়েছে বলেও দাবি করে সিবিআই। আদালতের প্রশ্নের উত্তরে সিবিআই জানিয়েছে গোটা তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে এখনও মাস ছয়েক লাগবেই।

দুর্নীতিতে পার্থর মুখ্য ভূমিকা রয়েছে, জামিন কী মিলবে? 

দুর্নীতিতে পার্থর মুখ্য ভূমিকা রয়েছে, জামিন কী মিলবে? 
দুর্নীতিতে পার্থর মুখ্য ভূমিকা রয়েছে, জামিন কী মিলবে? 

নিয়োগ দুর্নীতি মামলায় এদিন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে হাজিরা দেন শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সুবীরেশ ভট্টাচার্য সহ অন্যান্য অভিযুক্তরাও। এদিন সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারান পার্থ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন চুপ করে থাকুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন