ভারতবর্ষকে মুসলিম দেশ গড়ে তোলা হবে, বিস্ফোরক মন্তব্য শোয়েব আখতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার। তাঁর মন্তব্য শুনে অনেকেই ইতিমধ্যে বলতে শুরু করে দিয়েছেন যে তিনি দিনে জেগে স্বপ্ন দেখছেন। সম্প্রতি তাঁকে সাক্ষাৎকারে মহিলা সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন বইয়ে লেখা আছে একদিন না একদিন ভারত বর্ষ দখল করবে পাকিস্তান এবং মধ্য এশিয়ার লড়াকু ফৌজ।

আরও পড়ুন: গরহাজির থেকেই বিপাকে লালা। গ্রেপ্তারি সমন পাঠালো সিবিআই।

এই পাক তারকা বলেন, ‘আজকের কথা নয়। পুরনো বইয়ে লেখা আছে গাজ ওয়া এ হিন্দ হবে। অর্থাত্‍ এক ধরণের ধর্ম যুদ্ধ। তাতে এক সম্প্রদায়ের মানুষকে হারিয়ে মুসলিম ফৌজ জয়লাভ করবে। তারপর সম্পূর্ণ ভারতবর্ষকে মুসলিম দেশ গড়ে তোলা হবে।’ শোয়েব আরও বলেন, ‘লড়াইয়ে এত রক্তপাত হবে অ্যাটকের নদী দু’বার রক্তে লাল হবে। শুরু হবে সিরিয়া থেকে, তারপর আফগানিস্তান, উজবেকিস্তান এবং পাকিস্তান থেকে মানুষ ধর্ম যুদ্ধে অংশগ্রহণ করবে ভারত দখলের জন্য।’

শুধু এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, সবার আগে পাক সেনাবাহিনীর কাশ্মীর দখল করা উচিত। যদিও পাক স্পিডস্টারের এই দাবি মানতে রাজি নন ইসলামিক স্কলাররা। কোনও বইয়ে এমন লড়াই হওয়ার কথা উল্লেখ নেই বলছেন তাঁরা। ভারতে কোন সম্প্রদায়ের মধ্যে অশান্তি নেই,তাই এমন সম্ভাবনা কখনোই বাস্তব হবে না, এমনটাই মত তাঁদের। তবে শোয়েবের শুধু পাকিস্তানে নয়, ভারতীয় প্রচুর ফ্যান রয়েছে। নিজের এই বক্তব্যের মাধ্যমে ইতিমধ্যেই তিনি ভিলেন হয়ে গিয়েছেন এ দেশে। শুরু হয়েছে মুণ্ডপাত।

ভারতবর্ষকে মুসলিম দেশ গড়ে তোলা হবে, এমনিতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট মাঠের সবরকম সম্পর্ক ছিন্ন করেছে ভারত। জঙ্গি হামলার পর থেকে প্রায় এক ঘরে ছিল পাকিস্তান। কিছুদিন আগে থেকে আন্তর্জাতিক দল অবশ্য পাকিস্তান সফর শুরু করেছেন। কিন্তু শোয়েবের এই মন্তব্য ফের শুধু দুই দেশের ক্রিকেট সম্পর্ক নয়, সাধারণ সম্পর্কের ওপর প্রভাব ফেলবে বলে মনে করছে বিশিষ্ট মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন