নজরবন্দি ব্যুরোঃ গতকাল করুণাময়ীতে পুলিশি তৎপরতার পরেই উপস্থিত হন বাম ছাত্র যুব নেতৃত্ব। তখন থেকেই চাকরি প্রার্থীদের পাশে থাকার আশ্বাস জানিয়েছিলেন মীনাক্ষী, ময়ূখরা। শুক্রবার বেলা গড়াতে ফের ধুন্ধুমার পরিস্থিতি গোটা করুণাময়ী এলাকায়। করুণাময়ীতে পুলিশের সঙ্গে বাম ছাত্র-যুবদের খণ্ডযুদ্ধ শুরু। গ্রেফতার ছয়।
আরও পড়ুনঃ Kunal Ghosh: সিপিএম ও বিজেপিই আন্দোলনকারীদের প্ররোচনা দিচ্ছেন, দাবি কুণালের
মধ্যরাতে করুণাময়ীতে ঘটনার প্রতিবাদে প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযানের ডাক দিয়েছিল এসএফআই ও ডিওয়াইএফআই। নির্দিষ্ট সময়ের আগেই বাম ছাত্র যুব নেতৃত্ব উপস্থিত হতেই ধুন্ধুমার পরিস্থিতি দেখা যায়। গৌতম দেবের ছেলে সপ্তর্ষী দেবকে আটক করে পুলিশ। আটক করা হয় বাম ছাত্র যুবর বহু নেতাদের। এখনও অবধি ৬ জনকে গ্রেফতারের খবর মিলেছে।

উল্লেখ্যপ, গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশে এপিসি ভবের সামনে ১৪৪ ধারা লাগু করা হয়েছিল। তারপর সন্ধ্যে থেকেই শুরু হয় পুলিশের তৎপরতা। করুণাময়ীতে বাড়তে শুরু করে পুলিশের সংখ্যা। এরপর মধ্যরাতে অনশন আন্দোলনকারী চাকরি প্রার্থীদের সরে যাওয়ার জন্য দুই মিনিটের সময় দেয় পুলিশ। কিন্তু চাকরি প্রার্থীরা উঠে যেতে রাজি না হলে টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ।
ভোর রাতে অসুস্থ কয়েক জন চাকরি প্রার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর অত রাতে চাকরি প্রার্থীরা কোথায় যাবেন তা নিয়ে দিশেহারা হয়ে পড়েন। গতকালের ঘটনার পরেই আজ সকালে বিরাট কর্মসূচি নিয়েছে বাম ছাত্র যুব নেতৃত্ব।পুলিশের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ শুরু হয়। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
করুণাময়ীতে পুলিশের সঙ্গে বাম ছাত্র-যুবদের খণ্ডযুদ্ধ, উত্তাল পরিস্থিতি

বাম নেত্রী মিনাক্ষী মুখ্যোপাধ্যায়ের বক্তব্য, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে শিমুল মণ্ডল নামে এক পুলিশকর্মী গায়ে হাত দিয়েছে। টেনে হিঁচড়ে জানা খুলে নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। যদিও এই আন্দোলন শুধুমাত্র করুণাময়ী নয়, জেলায় জেলায় চলছে এই কর্মসূচি পালন করছেন বাম ছাত্র যুবরা।



