TET Scam: মানিক ঘনিষ্ঠ তাপসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, মুখোমুখি জিজ্ঞাসাবাদ চায় ইডি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করার পরেই তাপস মণ্ডলের হদিশ পেয়েছিল ইডি। বৃহস্পতিবার সেই তাপস মণ্ডলকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল তদন্তকারী সংস্থা। প্রথমে শারীরিক অসুস্থতার কারোন দেখিয়ে হাজিরা এড়িয়ে যাওয়ার কথা বললেও আজই আসতে বলে ইডি। সেইমতো এদিন সকালে উপস্থিত হন তিনি। মানিক ঘনিষ্ঠ তাপসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, এমনটাই ইডি সূত্রে খবর।

আরও পড়ুনঃ Singur: আন্দোলনের প্রবল রূপের কারণেই সিঙ্গুর ছেড়েছিল টাটা, বিস্ফোরক মাস্টারমশাই

ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ পর্বে তাপস মণ্ডলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে ইডি। ইডি সূত্রে খবর, তাপস মণ্ডল এবং মানিক ভট্টাচার্যকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সেখান থেকেই বিরাট দুর্নীতির হদিশ মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

মানিক ঘনিষ্ঠ তাপসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, বিরাট পদক্ষেপ ইডির 
মানিক ঘনিষ্ঠ তাপসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, বিরাট পদক্ষেপ ইডির

উল্লেখ্য, মানিক ভট্টাচার্যকে গ্রেফতারের পরেই তাপস মণ্ডলের একাধিক ঠিকানায় হানা দিয়েছিল ইডি। তাপস মণ্ডলের একাধিক পলিটেকনিক কলেজের সঙ্গে মানিকের ছেলের সংস্থার চুক্তি হয়েছে বলে দাবি করে তদন্তকারী সংস্থা। সেই মতো তাপসের বাড়ি থেকে একাধিক তথ্য ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ইডির আধিকারিকরা।

ইডির সূত্রে খবর, নিয়োগের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ইডি সূত্রে খবর। সূত্রের খবর, সুবিধে পাইয়ে দেওয়ার নাম করে রাজ্যের প্রত্যেকটি বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলি থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছিল মানিক পুত্র।

মানিক ঘনিষ্ঠ তাপসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, বিরাট পদক্ষেপ ইডির 

মানিক ঘনিষ্ঠ তাপসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, বিরাট পদক্ষেপ ইডির 
মানিক ঘনিষ্ঠ তাপসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, বিরাট পদক্ষেপ ইডির

তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পেরেছেন, রাজ্য ডিএলএড কলেজ ইউনিয়নের সভাপতি ছিলেন তাপস। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন বলেও তাপসের বিরুদ্ধে অভিযোগ উঠতেই তলব করল ইডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন