Saumitra Khan: দলীয় পদ থেকে অব্যাহতি, বিস্ফোরক মন্তব্য সৌমিত্রর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংগঠন নিয়ে যতবারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ততবারই বঙ্গ বিজেপিতে তোলপাড় শুরু হয়েছে। বেড়েছে ক্ষোভের আগুন। সেই তালিকায় এবার যুক্ত হল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁইয়ের নাম। কোর কমিটিতে জায়গা না পাওয়ায় ক্ষোভ বেড়েছে বিষ্ণুপুরের সাংসদের। এরপরেই পর্যবেক্ষকের দায়িত্ব ছেড়ে ফেসবুকে বিস্ফোরক মন্তব্য সাংসদের। দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েই ফেসবুক পোস্টে কী লিখলেন সৌমিত্র?

আরও পড়ুনঃ TET Protest: চাকরি প্রার্থীদের আন্দোলনের জেরে অসুবিধা, আদালতে গেল পর্ষদের আবেদন খারিজ

ফেসবুকে সৌমিত্র লেখেন, ভারতবর্ষের যশস্বী, সন্মানীয়, আদরনীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ও অমিত শাহ জীর আর্শীবাদ মাথায় নিয়ে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি, এই বিষয়ে কোন অবকাশ নেই।এর আগেও আমার উপর অনেক আঘাত এসেছে, শত কষ্ট উপেক্ষা করেও আমি এগিয়ে যাব। “যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল” এটা আমি সর্বদা বলবই।

দলীয় পদ থেকে অব্যাহতি, ফেসবুকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য 
দলীয় পদ থেকে অব্যাহতি, ফেসবুকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য 

কংগ্রেস থেকে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। এরপর শাসক দল তৃণমূলের সাংসদ ছিলেন তিনি। পরে বিজেপির টিকিটে জয়লাভ করেন সৌমিত্র। এরপর সাংগঠনিক স্তরেও বেড়েছে সৌমিত্রর গুরুত্ব। যুব সভাপতির পদ সামলেছেন তিনি। তাঁকে সেই পদ থেকেও সরিয়ে দেয় বিজেপি।

গতকাল পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিরাট রদবদল করেছে বিজেপি। কিন্তু গতকালই পঞ্চায়েত নির্বাচনের জন্য বিজেপির রাঢ়বঙ্গের পর্যবেক্ষক পদ থেকে সরে দাঁড়ান সৌমিত্র খাঁ৷ দলের নবনিযুক্ত কোর কমিটিতে জায়গা না পাওয়ার কারণে ক্ষোভ থেকেই সৌমিত্র এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর৷

দলীয় পদ থেকে অব্যাহতি, ফেসবুকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য 

দলীয় পদ থেকে অব্যাহতি, ফেসবুকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য 
দলীয় পদ থেকে অব্যাহতি, ফেসবুকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য 

এর আগেও দলের কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন সৌমিত্র খাঁ। কিন্তু দলের পরেও শাসক দলের নেতাদের আক্রমণ করতে বিন্দুমাত্র পিছপা হননি। সরাসরি আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। সৌমিত্রর তেজে বিষ্ণুপুরের বিজেপি একটু তেজ পেলেও আগামী দিনে তা বজায় থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন