Congress Election: গান্ধী পরিবার ঘনিষ্ঠ মল্লিকাজুন খাড়গে? নাকি বিচক্ষণ শশী থারুর? নজরে কংগ্রেসের সভাপতি নির্বাচন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রায় দুই দশক পর এবার গান্ধী পরিবারের বাইরে কাউকে সভাপতি পদে নির্বাচিত করতে চলেছে কংগ্রেস। সোমবার ভোট পর্বের পর আজ চলছে গণনা পর্ব। সভাপতি পদে দীর্ঘ সময় ধরে গান্ধী পরিবার ঘনিষ্ঠ মল্লিকাজুন খাড়গে? নাকি বিচক্ষণ শশী থারুর? তা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ Md Salim: তৃণমূলের নেতাদের ডুবিয়ে দিতে হবে, বীরভূমে হুঙ্কার সেলিমের

সকাল থেকেই কংগ্রেসের সদর দফতরে শুরু হয়েছে গণনা। দেশের সমস্ত প্রান্ত থেকে নিয়ে আসা হয়েছে ব্যালট বাক্স। প্রায় ৯৬ শতাংশ ভট পড়েছে বলে জানিয়েছিলেন কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি। রাজনৈতিক মহলের ধারণা, নির্বাচনে মল্লিকাজুন খাড়গের জয় একপ্রকার নিশ্চিত। কিন্তু  শশীর ঝুলিতে কত ভোট যায় এখন সেটাই দেখার।

গান্ধী পরিবার ঘনিষ্ঠ মল্লিকাজুন খাড়গে? নাকি বিচক্ষণ শশী থারুর? নজরে ২৪ আকবর রোড 
গান্ধী পরিবার ঘনিষ্ঠ মল্লিকাজুন খাড়গে? নাকি বিচক্ষণ শশী থারুর? নজরে ২৪ আকবর রোড 

যদিও খাড়গকে নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কংগ্রেস সূত্রে খবর, বরাবর গান্ধী পরিবারের ঘনিষ্ঠ ছিলেন তিনি। সেকারণেই গুলাম নবী আজাদের পর তাঁকে রাজ্যসভার দলনেতা এবং বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করা হয়। এখন তিনি সভাপতি হিসাবে নির্বাচিত হলে দল চালনার রিমোর্ট থাকবে গান্ধী পরিবারের হাতেই। যদিও এই অভিযোগ মানতে নারাজ কংগ্রেসের নেতারাই। তাঁদের বক্তব্য নির্বাচন যাতে নিরপেক্ষভাবে হয়, সেই দিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে লোকসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে মোদি ম্যাজিক। এরই মধ্যে সারা দেশে কংগ্রেসে বিরাট বিপর্যয় শুরু হয়েছে। সেই বিপর্য্যের মধ্যেই কংগ্রেস ছেড়ে আলাদা দল অথবা বিজেপির প্সঙ্গে হাত মিলিয়েছেন প্রথম সারীর নেতারা। দলের মধ্যে ক্রমাগত বিক্ষুব্ধদের সংখ্যা বাড়তেই বারবার অভিযোগ উঠেছে গান্ধী পরিবারের বিরুদ্ধে। বিক্ষুব্ধ শিবিরের মধ্যে একজন ছিলেন শশী থারুর। এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি। তাঁকে নির্বাচিত করলে কী পদক্ষেপ নেবে কংগ্রেস? সেটাও দেখার।

গান্ধী পরিবার ঘনিষ্ঠ মল্লিকাজুন খাড়গে? নাকি বিচক্ষণ শশী থারুর? নজরে ২৪ আকবর রোড 

গান্ধী পরিবার ঘনিষ্ঠ মল্লিকাজুন খাড়গে? নাকি বিচক্ষণ শশী থারুর? নজরে ২৪ আকবর রোড 
গান্ধী পরিবার ঘনিষ্ঠ মল্লিকাজুন খাড়গে? নাকি বিচক্ষণ শশী থারুর? নজরে ২৪ আকবর রোড 

তার ওপর এই বছরেই হিমাচল প্রদেশের নির্বাচন রয়েছে। সঙ্গে রয়েছে একাধিক রাজ্যের নির্বাচনও। তা শেষ হলেই ২০২৪ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি সেরে ফেলতে চায় দেশের সবচেয়ে পুরাতন দল। তার আগে দলের ব্যাটন দ্রুত নতুন সভাপতির হাতে তুলে চান সোনিয়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন