বিজেপি কেন্দ্রের ক্ষমতা কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ সরকারের স্থিতাবস্থা নষ্ট করছে: শরদ পাওয়ার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। মঙ্গলবার তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের স্থিতাবস্থা নষ্ট করছে বিজেপি । কেন্দ্রের ক্ষমতায় থাকার অপব্যবহার করছে তাঁরা’।

আরও পড়ুন: বিজেপি-র হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা, সুজাতা কে নিরাপত্তা দিল রাজ্য সরকার!

এমনকি যেভাবে রাজ্যের আইপিএস অফিসারদের বদলি করে দেওয়া হচ্ছে, তাকে ‘অত্যন্ত গুরুতর’ বলে মনে করছেন দলের মুখপাত্র নবাব মালিক। শরদ পওয়ার শিগগিরি বিষয়টি অন্যান্য দলীয় নেতাদের সামনেও তুলে ধরবেন বলে জানান তিনি।

জানা গিয়েছে, গত রবিবার ও সোমবার, পরপর দু’দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন এনসিপি প্রধান। এক  সাক্ষাৎকারে নবাব বলেন, ‘‘বিজেপি কেন্দ্রের ক্ষমতা কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ সরকারের স্থিতাবস্থা নষ্ট করছে। আইনশৃঙ্খলা একান্তই রাজ্যের নিজস্ব বিষয়। তাদের অনুমতি ছাড়াই রাজ্য থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আইপিএস অফিসারদের। এটা অত্যন্ত গুরুতর বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে শরদ পওয়ারের।’’

এমনকি দিল্লিতে এই বিষয় নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বর্ষীয়ান এনসিপি নেতা একটি বৈঠক করতে পারেন বলেও জানান তিনি।  প্রয়োজন পড়লে শরদ পওয়ার পশ্চিমবঙ্গেও আসতে পারেন বলে দাবি করেন নবাব।

বিজেপি কেন্দ্রের ক্ষমতা কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ সরকারের স্থিতাবস্থা নষ্ট করছে, প্রসঙ্গত, জানুয়ারিতেই কলকাতায় জনসভা করতে পারেন কেজরিওয়াল, তেজস্বী যাদব, এম কে স্টালিনের মতো বিরোধী নেতারাও। এই ইস্যুতে রাজ্যের পাশে দাঁড়িয়েছেন অধীর চৌধুরীও। কেন্দ্রের এহেন আচরণে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে পড়ার আশঙ্কা করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন