নজরবন্দি ব্যুরোঃ বলিউড অভিনেত্রী হেমা মালিনীকে কঙ্গনা রানাউতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সাংবাদিকরা হেমাকে প্রশ্ন করেছিলেন কঙ্গনা কি মথুরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন? এই প্রশ্নে রেগে গিয়েছিলেন হেমা, এরপর তিনি মিডিয়াকে বলেন রাখি সাওয়ান্তের নামও এভাবে আসতে পারে।
আরও পড়ুনঃ আমি মনুষ্বত্ব্য নিয়ে রাজনীতি করছি, বালুরঘাটে দলীয় সভা থেকে তৃণমূলকে কটাক্ষ মিঠুনের
হেমা মালিনীর এই উত্তরে প্রতিক্রিয়া দিয়েছেন রাখি সাওয়ান্ত। হেমার সেই কটাক্ষের জবাব দিলেন রাখি। তিনি বলেন “মোদিজি পারলে আমি কেন পারব না?” অর্থাৎ এবার রাখিও নির্বাচনে লড়াই করবার কথা ঘোশনা করে দিলেন।

উল্লেখ্য কঙ্গনার নির্বাচনে লড়াই বা সক্রিয় রাজনীতিতে আসা নিয়ে হেমা কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “”আমি কী বলতে পারি… আমার আবার কী মত? সবই ভগবানের ইচ্ছে, শ্রীকৃষ্ণ যা চাইবেন…।” এরপরই আবার কটাক্ষ করে বলিউডের ড্রিমগার্ল বলেন, “এটা ভালো তো, আপনারা চান শুধু ফিল্মস্টারদেরই চান।

‘ভোটে লড়ব’, হেমার কটাক্ষের পাল্টা দিলেন রাখি

স্থানীয়দের তো দরকার নেই, হয়তো কোনওদিন রাখি সাওয়ান্তও যোগ দেবে! সেও ভোটে জিতে যেতে পারে।” এই মন্তব্যের জন্য হেমা মালিনীকে ধন্যবাদ জানান রাখি। জানিয়ে দেন এবার তিনি ভোটে লড়বেন। আর এই সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ দেন।



