Durga Pujo 2022: পুজোর আগেই দুর্গাপ্রতিমা ভাঙচুর, উত্তাল বাংলাদেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজো আসতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তবে সেই চিত্রটা শুধুমাত্র পশ্চিমবাংলাতে নয়, ওপার বাংলাতেও দুর্গাপুজোকে ঘিরে একই রকম ব্যস্ততা রয়েছে। আর এবার বাংলাদেশে দুর্গাপুজোর সংখ্যা বেড়েছে এক হাজারেরও বেশি। এবছর বাংলাদেশে ৩২ হাজার ১৬৮ টি দুর্গাপুজো হবে। আর সেই দুর্গাপুজোকে ঘিরে পুজ কমিটির অমৃত শিল্পীদের পাশাপাশি প্রশাসনিক কর্তাদের ব্যস্ততাও তুঙ্গে।

আরও পড়ুন: দিল্লিতে শেষ হল কমেডিয়ানের লড়াই, প্রয়াত রাজু শ্রীবাস্তব

আর তারই মধ্যে পুজোর ঠিক আগেই ফের দুর্গাপ্রতিমা ভাঙচুর করা হল বাংলাদেশে (Bangladesh)। বরিশালের মেহেন্দিগঞ্জের কাশীপুর মন্দিরে ঘটেছে এই হিংসার ঘটনা। জানা গেছে, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রতিমা তৈরি করা হচ্ছিল ওই মন্দিরে। সবে মাত্র মাটির মূর্তি গড়ার কাজ শেষ হয়েছিল। এখনও রঙের পোঁচ পড়া বাকি ছিল। তার মধ্যেই এই ঘটনা। রবিবার সকালে মন্দিরে ঢুকে স্থানীয় বাসিন্দারা মূর্তিগুলিকে ভাঙা অবস্থায় দেখতে পান। অনুমান করা হচ্ছে শনিবার রাতে দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে এই কাণ্ড ঘটিয়েছে।

পুজোর আগেই দুর্গাপ্রতিমা ভাঙচুর, উত্তাল বাংলাদেশ
পুজোর আগেই দুর্গাপ্রতিমা ভাঙচুর, উত্তাল বাংলাদেশ

পুজোর আগেই দুর্গাপ্রতিমা ভাঙচুর, উত্তাল বাংলাদেশ

3 29

বাংলাদেশের মন্দির কমিটির সভাপতি দিলীপ ঢালি জানাচ্ছেন, শনিবার রাতের কোনও একসময়ে দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে সবক’টি প্রতিমা ভাঙচুর করে। দিলীপ বলেন, ‘‘সবেমাত্র প্রতিমা নির্মাণে মাটির কাজ শেষ হয়েছিল। এর মধ্যে এই ঘটনা ঘটল। মন্দির নিয়ে কারও সঙ্গে কোনও বিরোধ নেই। কারা এ কাজ করল জানা যায়নি।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন