নজরবন্দি ব্যুরো : প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ, আসন্ন ২১ শে নির্বাচন। একুশকে পাখি করে সমস্ত রাজনৈতিক দলগুলি প্রচার শুরু করে দিয়েছে। শাসকদল থেকে বিরোধীদল সকলেই নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে। কয়েকদিন আগেই বঙ্গ সফরে এসেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর তাঁর হাত ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন, শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ ৫ বছরের শিশুকে ধর্ষণ করে নৃশংস খুন, অবশেষে দোষীকে ফাঁসির সাজা শোনাল আদালত
ফলে তাঁর যোগদান বিজেপিতে অনেকটাই অক্সিজেন বাড়িয়েছে। তাঁর সঙ্গে বেড়েছে গোষ্ঠী দ্বন্দও। তাঁর প্রমাণ মিলল গাইঘাটা এলাকায়। ফলে রাজ্যজুড়ে চলছে বিজেপির যোগদান কর্মসূচী। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায় এই যোগদান কর্মসূচি রয়েছে গেরুয়া শিবিরের।
এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে মঞ্চের চারপাশে নজরে পড়ে বেশ কিছু পোস্টার। আর সেই গুলিতে লেখা, “আমরা কোন বিজেপি?” কোথায়ও আবার লেখা, “যাদের কে আমরা চোর বলেছিলাম তাঁরা বিজেপির সম্পদ।”,“আম্ফানের টাকা মেরেছে যুবনেতা”, কোথাও “দুর্নীতিগ্রস্ত মণ্ডল সভাপতি দূর হাটো!”
প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ, আর এই সমস্ত পোস্টারের নীচে লেখা আদি বিজেপি। ফলে তৃণমূল নেতাদের যোগদান ভালোভাবে নিচ্ছে না আদি বিজেপি কর্মীরা। আর এতেই অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব।



