Dev-Prosenjit: দ্বন্দ কাটিয়ে ‘কাছের মানুষ’ হলেন দেব, আবেগপ্রবণ প্রসেনজিৎ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে। ‘তোমার মৃত্যু মানেই তো আমার জীবন… দিস ইস হাউ উই আর ব্লেসড! জীবন- মৃত্যু…।’ ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত রাজেন তরফদার পরিচালিত ‘জীবন কাহিনি’ ছবিতে এই সংলাপ শোনা গিয়েছিল বিকাশ রায় ও অনুপ কুমারের মুখে। কাট টু ২০২২-এ নন্দন। পাশাপাশি বসে দুই তারকা। দেব এবং প্রসেনজিৎ। দু’জনের পোশাকেই রংমিলান্তি। সাদা জামা আর নীল জিন্‌স। একসঙ্গে হাসছেন, কথা বলছেন, আবার নাচছেনও!

আরও পড়ুনঃ ভারতীয় বাজারে কবে আসতে চলেছে ৬জি পরিষেবা, জানলেন প্রধানমন্ত্রী

২০১৭ সালে মুক্তি পায় ‘ককপিট’। প্রযোজক দেবের দ্বিতীয় ছবি। যে ছবিতে অতিথি শিল্পী হিসাবে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। আর তার পরই শুরু হয় সেই গোলমাল, বদলে যায় অনেক কিছুই। দেব-প্রসেনজিৎ সম্পর্ক নিয়ে চলে বিস্তর লেখালেখি। টলিপাড়ায় কান রাখলেই শোনা যায়, দুই তারকার সম্পর্কে ফাটল ধরেছে।

দ্বন্দ কাটিয়ে 'কাছের মানুষ' হলেন দেব, আবেগপ্রবণ প্রসেনজিৎ
দ্বন্দ কাটিয়ে ‘কাছের মানুষ’ হলেন দেব, আবেগপ্রবণ প্রসেনজিৎ

জীবন ও মৃত্যু- এই দুটি শব্দ দুই বাস্তব। মানুষ যা কিছু করে, সব কিছুর সঙ্গে কোনও না কোনও ভাবে জড়িয়ে রয়েছে এই দুই সত্যি। উপলক্ষ পথিকৃৎ বসুর নতুন ছবি ‘কাছের মানুষ’। ২০২২-এর দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে যে ছবি। আর এই ছবির মাধ্যমেই দুই নায়ককে বড় পর্দায় একসঙ্গে দেখবেন দর্শক। বৃহস্পতিবার ছিল ছবির প্রচার-ঝলক অনুষ্ঠান। সেখানেই অন্য মেজাজে ধরা দিলেন দুই তারকা।

শুরুতেই নিজের বক্তব্য স্পষ্ট করে দিলেন সকলের প্রিয় বুম্বাদা। তিনি বলেন, ‘মিশুক কোনও দিন ছবির প্রযোজক হলে আমাকে যদি যথাযথ পারিশ্রমিকের বিনিময়ে ছবি করতে বলে, আমি না করতে পারব না। দেবও আমার কাছে অনেকটা তেমনই। আমাদের সম্পর্কটা একদম অন্য রকম। দুটো বাসন একসঙ্গে রাখলে ঠোকাঠুকি তো হবেই।’

ছবির ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে গেল। ট্রেলারের শুরুটা হয়েছে জীবন কাহিনীর ছবির একটি অংশ দিয়ে। সাদাকালো ছবির গল্পের সঙ্গে মিশে গিয়েছে এযুগের সাধারণ মানুষের গল্প। মনের দুঃখে আত্মহত্যার পথ বেছে নেওয়া দেবের সঙ্গে দেখা হয় প্রসেনজিতের। টাকার লোভ দেখিয়ে তিনি বলেন লাইফ ইনসিওরেন্স করতে। যাতে মৃত্যুর পর তার নামে থাকা টাকা পাওয়া যায়। কিন্তু তার জন্য আত্মহত্যা নয়, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এমনই প্রমাণ করতে হবে। কীভাবে একজনের মৃত্যুতে অন্য ব্যক্তির মুনাফা, কী কারণেই বা এমন অদ্ভূত টোপ, তা ঘিরে তৈরি হয়েছে রহস্য।

দ্বন্দ কাটিয়ে ‘কাছের মানুষ’ হলেন দেব, আবেগপ্রবণ প্রসেনজিৎ

দ্বন্দ কাটিয়ে 'কাছের মানুষ' হলেন দেব, আবেগপ্রবণ প্রসেনজিৎ
দ্বন্দ কাটিয়ে ‘কাছের মানুষ’ হলেন দেব, আবেগপ্রবণ প্রসেনজিৎ

গল্পের মোড়কে এক সামাজিক বার্তাবাহী ছবি তৈরির চেষ্টা করেছেন পরিচালক। প্রসেনজিৎ এবং দেব ছাড়াও এই ছবিতে দেখা যাবে ইশা সাহা এবং সুস্মিতা চট্টোপাধ্যায়কে। দেব-ইশাকে একসঙ্গে এর আগে ‘গোলন্দাজ’ ছবিতে দেখেছিলেন দর্শক। এই নতুন ছবিতে তাঁরা আবার কতটা নজর কাড়েন, সেটাই দেখার অপেক্ষায় দিন গুনছেন সকলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন