CBI: আরও তথ্য চাই, এবার সায়গলের বোলপুরের ফ্ল্যাটে গেল সিবিআই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় দ্বিতীয়বার অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিয়েছে সিবিআই। কিন্তু আরও তথ্য চাই। তাই তদন্তে আরও গতি বাড়াল কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা। সকালে বীরভূমে শিবশম্ভু রাইসমিলে তল্লাশির পর এবার সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে হানা সিবিআইয়ের।

আরও পড়ুনঃ Dilip Ghosh: সরকারকেও অস্বস্তিতে ফেলেছেন দিলীপ ঘোষ, কড়া পদক্ষেপ নিতে চলেছে শীর্ষ নেতৃত্ব

এদিন দুপুরে সায়গল হোসেনের ফ্ল্যাটে উপস্থিত হয়েছে সিবিআই। বোলপুরের কাশীপুর বাইপাস সংলগ্ন এলাকায় সহগলে ফ্ল্যাটে ঢোকেন দুই সিবিআই আধিকারিক। তাঁদের সঙ্গে এক ব্যাঙ্ককর্মীও রয়েছেন বলে খবর। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সায়গলের স্ত্রীকে।

আরও তথ্য চাই, তৎপরতা বাড়াল সিবিআই 
আরও তথ্য চাই, তৎপরতা বাড়াল সিবিআই

শুরু থেকেই গরু পাচার মামলায় সিবিআইয়ের নজরে ছিল অনুব্রত মণ্ডলের বেনামি সম্পত্তির দিকে। সিবিআইয়ের ১৮ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকার লেনদেন হয়েছে? তা বারবার জানার চেষ্টা করছে সিবিআই। দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে তাঁর কতগুলি সম্পত্তি রয়েছে? কীভাবে টাকা পাচার হত? তৃতীয়বার তল্লাশি অভিযানে সবটা জানার চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা।

সিবিআইয়ের তরফে বারবার দাবি করা হয়েছে, গরু পাচার চক্রে সায়গল হোসেন মারফত পাচারকারীদের সঙ্গে কথা বলতেন অনুব্রত মণ্ডল। সিবিআইয়ের চার্জশিটে সেকথা উল্লেখ রয়েছে। এখন সায়গল হোসেনের বাড়ি থেকে কী তথ্য মেলে সেটা দেখার।

আরও তথ্য চাই, তৎপরতা বাড়াল সিবিআই 

আরও তথ্য চাই, তৎপরতা বাড়াল সিবিআই 
আরও তথ্য চাই, তৎপরতা বাড়াল সিবিআই

অন্যদিকে, এদিন সকালেই বীরভূমের শিবশম্ভু রাইসমিলে অভিযান চালায় সিবিআই। রাইস মিলের মালিক কে? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করে সিবিআই। চার ঘন্টা ধরে কর্মচারিদের জিজ্ঞাসাবাদ করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন